Dhaka ০২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

বোচাগঞ্জে পল্লীশ্রী’র নিরাপদ ক্যাম্পেইন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ১৯৭ সময় দেখুন
print news

মোঃ শাহীন আলম,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জে ২৯ মে রোজ বৃহস্পতিবার “নিজেকে রাখিবো পরম দায়িত্বে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বে-সরকারী প্রতিষ্ঠান পল্লীশ্রী নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্পের আয়োজনে এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড-জার্মান এর সহযোগিতায় নিরাপদ ক্যাম্পেইন উপলক্ষে নারীদের অংশ গ্রহনে ভ্যান র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বিকাল ৪টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে পল্লীশ্রী দিনাজপুরের প্রোগ্রাম ম্যানেজার মোঃ সেলিম রেজার সভাপতিত্বে আযোজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান বলেন, আমাদের দেশে যত গুলো অপরাধ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাল্য বিবাহ। বর্তমান সময়ে বিয়ের বিষয়ে সরকার আইন করেছে মেয়েদের ক্ষেত্রে ১৮ এবং ছেলেদের ক্ষেত্রে ২১ বছর । এর পূর্বে কোন ভাবেই ছেলে মেয়েদের বিয়ে দেয়া যাবে না। বর্তমানে মেয়েদের যে শারীরীক গঠন তাতে কোন অবস্থাতেই ১৮ বছরের পূর্বে বিয়ে হওয়ার মত না। অর্থাৎ সে তো নিজেই শিশু তার উপর বিয়ে করছে এবং সন্তান জন্ম দিচ্ছে। যে কারণে মাতৃ মৃত্যুর পাশাপাশি শিশু মৃত্যুর হারও বেড়ে যাচ্ছে। আমরা সামাজিক এই অপরাধ থেকে সব সময় নিজেকে দুরে রাখতে চাই। বাল্য বিবাহ রোধে আইন আছে। মাঝে মাঝে মোবাইল কোর্ট করা হয়। আইন প্রয়োগ করে কাউকে সাজা দিয়ে সমাধান পাওয়া যাবে না। সবচেয়ে ভাল সমাধান হবে যদি আপনারা সচেতন হন। একমাত্র আপনারা সচেতন হলেই এ ধরণের সামাজিক ব্যাধি থেকে আমরা নিজেদের দুরে রাখতে পারব। ইউএনও পল্লীশ্রীকে এধরনের আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বাল্য বিবাহের পাশাপাশি যৌতুকসহ আরো যে সকল সামাজিক অপরাধ সমাজে রয়েছে সেগুলোর বিরুদ্ধে আগামীতেও পল্লীশ্রী কাজ করে যাবে বলে তিনি প্রত্যাশা করেন। এছাড়াও সভায় প্রোগ্রাম অফিসার শাহাজাদি শিরীন, উপজেলা প্রোগ্রাম অফিসার শাহানাজ বেগম, প্রোগ্রাম ফ্যাসিলিটেটর আজিজা সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় গবাদি পশু পালন বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। সভা শেষে উপজেলা ক্যাম্পাস হতে নারীদের অংশ গ্রহনে একটি ভ্যান র‍্যালি সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। উল্লেখ থাকে বাল্যা বিবাহ রোধ, উদ্দ্যোক্তা তৈরীসহ নারী ক্ষমতায়নের সুযোগ সৃষ্টি করার জন্য পল্লীশ্রী দীর্ঘদিন থেকে বোচাগঞ্জ উপজেলায় কাজ করছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

বোচাগঞ্জে পল্লীশ্রী’র নিরাপদ ক্যাম্পেইন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৭:৪৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫