Dhaka ১১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

ভাতের সাথে বিষ! সোনা-টাকা নিয়ে উধাও দুর্বৃত্তরা

print news

মোঃ রাজু আহম্মেদ–খুলনা◼️

খুলনার পাইকগাছায় চেতনা নাশক মিশ্রিত খাবার খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়ি থেকে ১২ ভরি সোনা, দেড় লক্ষাধিক নগদ টাকা, মূল্যবান দলিলপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা বর্তমানে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩জুলাই) রাতে পাইকগাছা উপজেলার ৬ নম্বর লস্কর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মোঃ ইলিয়াস গাজীর বাড়িতে। পরিবারের সদস্যদের আশঙ্কা, দুপুরে রান্না করা খাবারের সঙ্গে কোনো একসময় দুর্বৃত্তরা চেতনা নাশক মিশিয়ে দিয়ে থাকতে পারে। বিকেল গড়ানোর পরপরই পরিবারের তিন সদস্য ও আরও দুই অতিথি অচেতন হয়ে পড়েন।

অচেতন ব্যক্তিরা হলেন – ইলিয়াস গাজী, তার স্ত্রী নাছিমা আক্তার, কাজের লোক জাহানারা বেগম এবং রাড়ুলী ইউনিয়নের চক-বড়ভোড়িয়া জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন জামে মসজিদের সহ-সভাপতি মোঃ ফারুক সানা ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মোড়ল। সবাইকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শুক্রবার সকালে পরিবারের সদস্যরা ঘরে ঢুকে দেখতে পান, বাড়ির গেট এবং আসবাবপত্রের লকার ভাঙা। সেখান থেকে ১২ ভরি স্বর্ণালঙ্কার, প্রায় দেড় লক্ষাধিক টাকা এবং জমির দলিল, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র চুরি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ বলেন, “চেতনা নাশক জাতীয় কিছু খেয়ে অচেতন হয়ে পড়া পাঁচজন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা স্থিতিশীল। আশা করছি তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ বলেন, “ঘটনাটি শুনেছি। এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, বিশেষ করে রাতের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

ভাতের সাথে বিষ! সোনা-টাকা নিয়ে উধাও দুর্বৃত্তরা

আপডেটের সময়: ০৭:১১:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫