Dhaka ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

রৌমারীতে আন্তর্জাতিক সীমান্তে মাছ ধরার সময় বজ্রাঘাতে মৃত্যু

print news

সাহের আলী,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে শফিক (৩২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ভুন্দুর চর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শফিক ভুন্দুর চর গ্রামের ফজলে রহিমের ছেলে। স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর বরাতে জানা গেছে, শফিক আন্তর্জাতিক সীমান্তের ১০৬৬-৪ এস পিলারের নিকট দিয়ে ভারতের নো-ম্যানস ল্যান্ড এলাকায় প্রবেশ করে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ ভারি বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে আক্রান্ত হন। সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বাড়িতে নিয়ে যান। পরে স্থানীয় এক পল্লি চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বিজিবি ও রৌমারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মৃতদেহের সুরুতহাল রিপোর্ট তৈরি করে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বজ্রপাতে শফিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সুপারিশে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগেও চলতি মাসের ১৪ তারিখ দাঁতভাঙ্গা ছাটকড়াইবাড়ি সীমান্তে টহলরত অবস্থায় রিয়াদ আহমেদ নামে এক বিজিবি সদস্য বজ্রপাতের শিকার হয়ে মারা যান। সেই ঘটনায় আরও চার বিজিবি সদস্য ও একজন আনসার আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সীমান্ত এলাকায় বজ্রপাতজনিত দুর্ঘটনার এসব ঘটনা স্থানীয়দের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে। নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

রৌমারীতে আন্তর্জাতিক সীমান্তে মাছ ধরার সময় বজ্রাঘাতে মৃত্যু

আপডেটের সময়: ০৬:০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫