Dhaka ১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

রৌমারীতে সরকারী রাস্তার গাছ কর্তনের অভিযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ২০৭ সময় দেখুন
print news

সাহের আলী,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের নলবাড়ী গ্রাম সংলগ্ন রাস্তার ইউক্লিপটাস তাজা দুটি গাছ কর্তন করে বিক্রি করার অভিযোগ উঠেছে আলম মিয়া বিরুদ্ধে। রবিবার (১৩ জানুয়ারী) দুপুরের দিকে নলবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বন্দবেড় ইউনিয়নের নলবাড়ি গ্রামের আলম মিয়া মোটা দুটি ইউক্লিপটাস তাজা গাছ বিক্রি করেন বাইটকামারী বাজার পাড়া গ্রামের ওমর আলীর পুত্র মোহাম্মদ আলীর কাছে। মোহাম্মদ আলী তার লোকজনজন দিয়ে সরকারি রাস্তার একটি গাছ কর্তন করেন ও অন্য আরেকটি গাছ কাটা শুরু করেন। এসময় স্থানীয়রা বিষয়টি দেখে মোহাম্মদ আলীকে গাছ কাটতে বাধা দেন এবং তার লোকজন দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন সহকারি কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী অফিসার (ভা:)কে বিষয়টি জানালে তিনি বন্দবেড় ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহশিলদার) আব্দুস সালামকে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদনের জন্য নির্দেশ দেন। এর আগেও মোহাম্মদ আলী চোরাইভাবে ওই এলাকার বিভিন্ন রাস্তার গাছ কর্তন করে আসছিলেন।

কাঠ ব্যবসায়ী মোহাম্মদ আলী জানান, রাস্তার গাছ দুইটি আমি কিনে নিয়েছি। গাছর দাম দিয়েছি ২০ হাজার টাকা। রাস্তার গাছ কেনো কাঠলেন জানতে চাইলে, তিনি চেয়ারম্যানের সাথে কথা বলতে বলেন।

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম বলেন, আমি এ বিষয়ে কিছুই জানিনা।

ইউনিয়ন উপসহকারি ভূমি কর্মকর্তা আব্দুস সালাম মন্ডল, সরেজমিনে তদন্ত করে এসিল্যান্ড বরাবর প্রতিবেদন দাখিল করেছি। আপনারা চাইলে এসিল্যান্ড অফিসে গিয়ে দেখতে পারবেন।

উপজেলা বনবিভাগের কর্মকর্তা ফজলুল হক এর ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

দাতঁভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের সরকার বলেন, রাস্তাটি সরকারি,তবে গাছগুলো মালিকা। তাই তারা দুটি গাছ কেটে নিয়েছে।

সহকারি কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী অফিসার (ভার:) রাসেল দিও জানান, ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে সরেজমিনে দেখতে পাঠানো হয়। পরে তারা দেখে আমাকে জানান, যারা গাছ লাগিয়েছে তারাই কেটেছে। রাস্তা সরকারি হলেও গাছ মালিকানা। এরপরেও বিষয়টি খতিয়ে দেখতেছি।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

রৌমারীতে সরকারী রাস্তার গাছ কর্তনের অভিযোগ

আপডেটের সময়: ০৯:২৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫