
◼️দেলোয়ার খান–স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ, জুন ২০২৫ এর লিখিত পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে পুলিশ লাইন্স মাঠে এ ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ আকতার হোসেন। তিনি পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়েই এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতির সুযোগ নেই, যোগ্য প্রার্থীরাই যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী পিপিএম-সেবা, চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমান, ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাঃ রেজাউল হক, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) অন্তু কুমার দাস এবং আরআই (পুলিশ লাইন্স) মোঃ নজরুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ব্রিফিং প্যারেডে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিরপেক্ষতা, সততা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
প্রতিবেদকের নাম 




















