Dhaka ১১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

লালমনিরহাটে সাবেক প্রতিমন্ত্রীর গাড়ি আটক গ্রেপ্তার ড্রাইভার

print news

মো:সাদেকুল ইসলাম,লালমনিরহাট জেলা প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এবং লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনের প্রায় কোটি টাকা মূল্যের একটি গাড়ি স্থানীয়দের ধাওয়ায় জব্দ করা হয়েছে।
সোমবার (১৬ জুন) সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকা থেকে গাড়িটি জব্দ করে পুলিশ। এ সময় গাড়ির চালক কাজল চন্দ্র রায় এবং তার সহযোগী আজিজকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে হাতীবান্ধার দোলাপাড়া সীমান্ত সংলগ্ন একটি বাড়ি থেকে গাড়িটি বের করা হয়। স্থানীয়দের ধারণা, উদ্দেশ্য ছিল সাবেক এমপির ছেলের জন্য ঈদ সামগ্রী নিয়ে ঢাকায় যাওয়া। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা গাড়িটিকে ধাওয়া করে। প্রায় ৪০ কিলোমিটার ধাওয়া খেয়ে গাড়িটি কালীগঞ্জের কাকিনা পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে এলাকাবাসী সেটিকে আটক করতে সক্ষম হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করে এবং গাড়িতে থাকা চালক কাজল চন্দ্র রায় ও তার সহযোগী আজিজকে আটক করে। পরে দুজনকে কালীগঞ্জ থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক সাংবাদিকদের জানান, সোমবার ভোরে আমরা খবর পাই যে, হাতীবান্ধার দোলাপাড়া সীমান্ত থেকে একটি দামি গাড়ি স্থানীয়রা ধাওয়ায় কাকিনা এলাকায় আটকে রেখেছে। তাৎক্ষণিকভাবে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং গাড়িটি জব্দ করে। গাড়ির ভেতরে থাকা চালক কাজল চন্দ্র রায় এবং তার সহযোগী আজিজকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িটি লালমনিরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনের।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

লালমনিরহাটে সাবেক প্রতিমন্ত্রীর গাড়ি আটক গ্রেপ্তার ড্রাইভার

আপডেটের সময়: ১২:৩০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫