Dhaka ০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত সুনামগঞ্জের শান্তিগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার রামুতে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে উখিয়ার দুই বোনসহ নিহত ৩ হাওরের শিক্ষায় যুগান্তকারী বদল, আসছে নতুন পরিকল্পনা নরসিংদীর মাধবদী হাটে কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস, ৩ জনের জরিমানা কদমতলীতে আড়াই লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২ কাফরুলে যুবদল কর্মী হত্যা, ৭ জন গ্রেফতার নরসিংদীতে বাসে অভিযান, দেড় হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত চিকিৎসক বদলি ও নৈশপ্রহরী বরখাস্ত

সড়ক নিরাপত্তায় চিরিংগা হাইওয়ে থানার কঠোর নজরদারি

print news

কামরুল ইসলাম–চকরিয়া(কক্সবাজার)◼️

যানজটমুক্ত ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে চকরিয়া চিরিংগা হাইওয়ে থানার পুলিশ টানা কাজ করে যাচ্ছে। বিশেষ করে কোরবানির পশুর হাট ঘিরে সম্ভাব্য বিশৃঙ্খলা ও চাঁদাবাজি মোকাবেলায় হাইওয়ে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিন বাজার এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ইজারাদারদের সঙ্গে কথা বলেন এবং হাট ব্যবস্থাপনার শৃঙ্খলা রক্ষা করতে মাঠে ছিলেন। হাটে আগত ক্রেতা-বিক্রেতা ও পরিবহন চালকরা জানান, যানজট ছাড়াই পশু পরিবহন এবং কেনাবেচা সম্পন্ন হয়েছে।

স্থানীয় চালক ও যাত্রীদের মতে, মহাসড়কে সিএনজি ও থ্রি-হুইলার চলাচল অনেকটা নিয়ন্ত্রিত থাকায় সড়কে শৃঙ্খলা ফিরে এসেছে। পাশাপাশি চাঁদাবাজি ও অবৈধ দাবি আদায়ের অভিযোগ না থাকায় স্বস্তির কথা জানান ব্যবসায়ীরা।

নিরাপত্তা ও যান চলাচলের বিষয়ে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পথচারী ও চালকদের মাঝে ট্রাফিক আইন মেনে চলার ব্যাপারে সচেতনতাও বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বলেন, সড়কে শৃঙ্খলা ফেরানো একটি সম্মিলিত প্রচেষ্টা। চালক, যাত্রী, ইজারাদার ও আইন-শৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করলে দুর্ঘটনা ও যানজটমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব।

এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ মনে করছেন, পরিকল্পিত ব্যবস্থাপনা এবং নিয়মিত নজরদারি থাকলে ভবিষ্যতেও সড়ক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। তারা প্রশাসনকে পাশে পেয়ে আশাবাদী, এই ধারা অব্যাহত থাকলে চকরিয়ার হাইওয়ে আরও নিরাপদ হয়ে উঠবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা

সড়ক নিরাপত্তায় চিরিংগা হাইওয়ে থানার কঠোর নজরদারি

আপডেটের সময়: ০৯:৪৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫