Dhaka ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

সম্পর্কের দ্বন্দ্বে প্রেমিকের হাতে বীথি খুন

5 / 100 SEO Score
print news

মোঃ শিহাব উদ্দিন টোকন,
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে সম্পর্কের দ্বন্দ্বে প্রেমিকের হাতে মাহমুদা আক্তার বীথি খুন হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় প্রেমিক মো. জাহিদ হাসান সাদ্দামকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে নাটোরের বড়াইগ্রামের আহাম্মেদপুরের কামারদহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মো. সোহরাব হোসেনের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার বরমহাটি (নাখরাজপাড়া) গ্রামের আমজাদ হোসেনের মেয়ে ও গোপালপুরের মুক্তার জেনারেল হাসপাতালের আল্ট্রাসনোগ্রাফি সহকারী মাহমুদা আক্তার বীথি ক্লিনিকের ডিউটি শেষে বৃহস্পতিবার বিকেলে বাড়ি চলে যান। শুক্রবার সকালে উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়ি মহল্লার তোফাকাটা মোড় এলাকার একটি আম বাগানে মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে। দুই সন্তানের মা নিহত বীথির স্বামীর সাথে দুই বছর আগে তালাক হয়ে যায়। এ ঘটনায় নিহতের বাবা মো. আমজাদ হোসেন বাদি হয়ে অজ্ঞাতনামাকে আসামি করে লালপুর থানায় এজাহার দায়ের করেন (লালপুর থানার মামলা নং-২১, তারিখ-২৪/১১/২০২৩ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড)।

জানা যায়, ছয়-সাত মাস আগে জমি রেজিস্ট্রি করার সময় উভয়ের সঙ্গে বনপাড়া সাব-রেজিস্ট্রি অফিসে সাদ্দাম ও বীথির পরিচয় হয়। পরিচয় থেকে ভালো লাগা, তারপরে ভালোবাসা।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজীব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মো. জাহিদ হাসান সাদ্দাম হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা পুলিশের কাছে অকপটে স্বীকার করেছেন। তার দেখানো মতে ঘটনাস্থলের পাশের ঝোপ হতে হত্যার কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। সাদ্দামের সাথে ভিকটিম বীথির দীর্ঘদিন ধরে অবৈধ শারীরিক সম্পর্ক চলে আসছিল। এক পর্যায়ে বীথি আসামি সাদ্দামকে বিয়ের জন্য চাপ দিলে সাদ্দাম এতে অপারগতা জানিয়ে বিভিন্ন টালবাহানা করতে থাকেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাদ্দাম কৌশলে বীথিকে ডেকে নেন। এরপর উপজেলার গোপালপুর পৌরসভার তোফাকাটা মোড় সংলগ্ন রাস্তার পাশে আম বাগানে তাকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করে ফেলে রেখে যান।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

সম্পর্কের দ্বন্দ্বে প্রেমিকের হাতে বীথি খুন

আপডেটের সময়: ০৭:৫১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩