Dhaka ০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

সরুলিয়ায় বিএনপির সাধারণ সম্পাদক পদে জনজরিপে এগিয়ে শেখ শহিদুল ইসলাম

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:১৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ২০৬ সময় দেখুন
print news

◼গোলাম রব্বানী–তালা(সাতক্ষীরা)

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার ৩নং সরুলিয়া ইউনিয়নে বিএনপির আসন্ন সম্মেলনকে ঘিরে চলছে সরব আলোচনা। জনজরিপে যে নামটি সবচেয়ে বেশি উঠে এসেছে তা হলো শেখ শহিদুল ইসলাম।

সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলামের রাজনৈতিক পথচলা শুরু আশির দশকে। দলের দুঃসময়, আন্দোলন-সংগ্রামের মুহূর্তে তিনি রাজপথে থেকেছেন প্রথম সারিতে। ২০০৪ সালে তালা উপজেলা বিএনপির নেতা এ বি এম আলতাফ হোসেনের ওপর বোমা হামলায় তিনিও গুরুতর আহত হন এবং দীর্ঘ এক বছর চিকিৎসা শেষে রাজনীতির ময়দানে ফেরেন।

চারবার কারাবন্দি হয়ে নির্যাতন সহ্য করেছেন, একাধিক মামলায় জর্জরিত হয়েছেন—তবুও আন্দোলনের মাঠ ছেড়ে যাননি। পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তিনি মানুষের আস্থা অর্জন করেছেন।

তালা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম শেখ গোলাম মোস্তফা বলেন, দলের দুঃসময়ে শেখ শহিদুল ইসলাম ছিলেন রাজপথের সাহসী সৈনিক। অন্যদিকে যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনের মতে, তিনি একজন নিবেদিতপ্রাণ ও যোগ্য প্রার্থী।

সরুলিয়া ইউনিয়নে নেতাকর্মীরা বলছেন, শেখ শহিদুল ইসলাম কেবল একজন প্রার্থী নন, তিনি আস্থার প্রতীক। তার নেতৃত্বে ইউনিয়নের বিএনপি হবে আরও শক্তিশালী ও কর্মীবান্ধব।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

সরুলিয়ায় বিএনপির সাধারণ সম্পাদক পদে জনজরিপে এগিয়ে শেখ শহিদুল ইসলাম

আপডেটের সময়: ০২:১৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫