Dhaka ১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

হরিণাকুণ্ডুতে এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
  • ৪৩৮ সময় দেখুন
print news

শরিফ আহম্মেদ চাঁদ,হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে ৪/৫ বছর বয়সী এক মেয়েশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গত সোমবার শিশুর অভিভাবক থানায় হাজির হয়ে এই মামলা করেন। বৃহস্পতিবার সন্ধায় ঐ মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ভূক্তভোগী ঐ শিশু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১১ জানুয়ারী বিকালে তার খেলার সহপাঠীদের সাথে ঐ ধর্ষকের বাড়ির পাশে খেলা করছিলো। আগে থেকে ওত পেতে থাকা একই এলাকার, গাঁজার নেশায় আশক্ত উজির আলী সুযোগ বুঝে ফুসলিয়ে ফাঁসলিয়ে কাছে ডেকে নিয়ে সন্ধায় তাকে ধর্ষণচেষ্টা করে। কন্যা শিশুর দাদী অনেক সুকৌশলে ঐ লম্পট ধর্ষকের নাম ঠিকানা জানতে সক্ষম হয়। পরবর্তীতে বিচার চেয়ে এলাকার কিছু মানুষের শরণাপন্ন হয়ে ব্যর্থ হয়ে আইনের আশ্রয় নেয় বলে সাংবাদিকদের কাছে জানান ঐই শিশুর বয়োবৃদ্ধা দাদী। তাছাড়া কন্যা শিশুর পিতা পাখীভ্যান চালক জানান, আমরা দরিদ্র মানুষ। আমি বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী, পাষণ্ড নরপিশাচ আমার নাবালিকাকে একা পেয়ে এই ঘটনা ঘটিয়েছে। আমরা গরিব মানুষ কী করবো সেটা বুঝে উঠতে পারছিলাম না। আমি ঐ জানোয়ারের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দাবী করছি।
শিশুটিকে ধর্ষণ চেষ্টার ঘটনায় সরজমিনে ঘুরে জানতে গেলে গ্রামের বেশ কয়েকজন জানান,গাঁজা খাওয়ার কারণে উজির আলী ইতিপূর্বে পুলিশের হাতে কয়েকবার গ্রেপ্তারও হয়েছিলেন। আবার এখন শুনছি একটা নাবালিকাকে ধর্ষণ করেছে এটা খুব খারাপ ও লজ্জাজনক।
এঘটনায় শিশু ধর্ষক উজির আলীর সাথে কথা বলতে তার বাড়িতে গিয়ে, না পাওয়ায় তার বক্তব্য দেওয়া সম্ভব হলো না। তবে তার দাদা হক আলী ঘটনার কিছুই জানেন না বলে এড়িয়ে যান। এক্ষেত্রে পাশের বাড়ির মশিউর রহমানের স্ত্রী শ্যামলী খাতুন জানান ঘটনাটি সম্পর্কে লোকমুখে সুনেছি সত্য কি মিথ্যা আমি জানিনা।
উজির আলী একজন নিয়মিত গাঁজা খোর। তবে আমি এই চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনাটা লোকের মুখে শুনেছি বলে জানান উপজেলার রঘুনাথপুর ইউপি সদস্য মাসুদুর রহমান।
তাছাড়া তিনি ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন। 

এদিকে হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান দৈনিক ক্রাইম তালাশ -কে জানান, ঐ শিশুর মায়ের সাথে আমার কথা হয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি নারী ও শিশু নির্যাতনের মামলা করেছে,যার নং ১১। অপরাধীকে দ্রুতই আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবো। আমাদের পুলিশ প্রশাসন তাদের অভিযান অব্যাহত রেখেছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

হরিণাকুণ্ডুতে এক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

আপডেটের সময়: ১২:১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪