Dhaka ০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বগুড়ায় জলাবদ্ধতার প্রতিবাদে মহাসড়ক অবরোধ নরসিংদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে কৃষক দলের প্রস্তুতি সভা নরসিংদীতে ২ মাসের নবজাতকের পা ভাঙার অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল বর্বরতা নরসিংদীর মাদকের আস্তানায় র‍্যাবের অভিযান: অস্ত্র ও ককটেল উদ্ধার সুনামগঞ্জে ২৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক বগুড়ার কাহালুতে জলাবদ্ধতা, জনদুর্ভোগ কমাতে সরাসরি মাঠে ইউএনও বগুড়া শহরে মাদকবিরোধী অভিযান: ১০ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড নরসিংদীতে টানা বর্ষণে লাখো মানুষ পানিবন্দি, দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু কক্সবাজারের রামুতে অস্ত্র ও ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

কর্মক্ষেত্রে নারীর অধিকার নিশ্চিতহয়েছে: বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
  • ৩০১ সময় দেখুন
print news

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই কর্মক্ষেত্রে নারীর অধিকার নিশ্চিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনে আবেদনকারী নারী নেতাদের সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নে ব্যাপক সুযোগ করে দিয়েছে। সংরক্ষিত আসনে এক হাজার ৫৫৩ জন মনোনয়নপ্রত্যাশীর—সবাই যোগ্য। তার মধ্যে ৪৮ জনকে বাছাই করা কঠিন কাজ। কাউকে অবহেলা করে নয়, সবাইকে নিয়ে দেশ গড়তে হবে।

‘আগামীতে স্মার্ট সমাজ গড়ে তোলা হবে’ জানিয়ে তিনি বলেন, শুধু নিজে কী পেলাম তা কিন্তু নয়, মানুষের প্রতি সহনশীল হতে হবে। জনগণের সেবা করতে হবে। দেশের জনগণ কোনো ক্ষেত্রেই আর পিছিয়ে থাকবে না।

প্রধানমন্ত্রী আরও বলেন, নমিনেশন না পেলেও নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষা যেন হারিয়ে না যায়। কারণ মানুষের জন্য কাজ চালিয়ে যেতে হবে। ভবিষ্যতে যেন নারীরা সরাসরি ভোটে অংশ নিতে পারে—সে ব্যবস্থা নিতে হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

কর্মক্ষেত্রে নারীর অধিকার নিশ্চিতহয়েছে: বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেটের সময়: ০৫:০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪