Dhaka ০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বগুড়া শহরে মাদকবিরোধী অভিযান: ১০ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

print news

বগুড়া শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ জন মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (১৩ জুলাই) বিকেলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে উদ্ধার করা হয় ৬০ গ্রাম গাঁজা এবং ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।
ডিএনসি বগুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, সংস্থার ‘ক’ সার্কেলের একটি বিশেষ টিম শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ এলাকা, চকসূত্রাপুর চামড়া গুদাম এবং উত্তর চেলোপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদরের চারজন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট—লক্ষণ চন্দ্র দাস, ফয়সাল আহমাদ, মো. শাহ জালাল ও মো. আজাদ হোসেন।
ভ্রাম্যমাণ আদালতে সংশ্লিষ্ট আইনে আসামিদের দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. রাখাল শেখ, মো. মিলন, মো. রাহাদ, মো. মাহিনুর রহমান অমি, মো. সেলিম, শিব সন্ন্যাসী, মো. চাঁন মিয়া, মো. তানভীর আহসান, মো. সাইফুল ও মো. শাহীন।
মাদকবিরোধী এই অভিযানে চারজনকে তিন মাসের কারাদণ্ড, পাঁচজনকে এক মাসের কারাদণ্ড এবং একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মাদক নির্মূলে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বগুড়া শহরে মাদকবিরোধী অভিযান: ১০ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আপডেটের সময়: ১০:৩৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬