Dhaka ০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বগুড়ার কাহালুতে জলাবদ্ধতা, জনদুর্ভোগ কমাতে সরাসরি মাঠে ইউএনও

print news

বগুড়ার কাহালু উপজেলায় জনদুর্ভোগ কমাতে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বিশেষ উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মলিহা খানম। সোমবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন জলাবদ্ধ এলাকা সরেজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণ শেষে তিনি দ্রুত সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।
পরিদর্শনকালে ইউএনও নারহট্র মোল্লাপাড়া এবং বিবিরপুকুর থেকে পাগলাপীর পর্যন্ত মহাসড়কের পাশের ড্রেন পরিষ্কার কার্যক্রম সরাসরি তদারকি করেন। এছাড়া বীরকেদার ইউনিয়নের শেখাহার ব্রিজের মুখে পানি নিষ্কাশনের পথে থাকা প্রতিবন্ধকতা অপসারণের ব্যবস্থা নেন। একইসঙ্গে দুর্গাপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত সড়ক এবং খুলুপাড়া এলাকার জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি।
এ বিষয়ে ইউএনও মোছাঃ মলিহা খানম বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও জলাবদ্ধতাজনিত জনদুর্ভোগ মোকাবিলায় উপজেলা প্রশাসন সর্বদা তৎপর। জনগণের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে আমরা মাঠপর্যায়ে কাজ করছি এবং প্রতিটি সমস্যা ধাপে ধাপে সমাধান করা হবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বগুড়ার কাহালুতে জলাবদ্ধতা, জনদুর্ভোগ কমাতে সরাসরি মাঠে ইউএনও

আপডেটের সময়: ১০:৪৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬