Dhaka ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

রৌমারীতে চোরাই গরু জবাই করার অভিযোগ গ্রাম পুলিশের বিরুদ্ধে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৪৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • ২২৬ সময় দেখুন
print news

মােঃ সাহের আলী,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ভোররাতে একটি চোরাই ষাড় গরু জবাই করার অভিযোগ উঠেছে গ্রাম পুলিশ আলিমুদ্দিন (কসাই) এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিনগত রাতে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের মিয়ারচর গ্রামে। এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন, হাবিবুর রহমান হবি ও সবুজ মিয়াসহ অনেকেই।
স্থানীয়রা জানান, মিয়ারচর গ্রামের বাবলু মিয়ার বাড়ির গোয়াল ঘর থেকে গভীর রাতে দরজার বাধন কেটে একটি ষাড় গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। যার বিক্রিত মুল ছিল ৮১ হাজার টাকা। চুরি হওয়া গরুটি খোজাখুজির একপর্যায় চরশৌলমারী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ (মহল্লাদার) আলিমুদ্দিন কসাই ওই গরুটি জবাই করেছে বলে জানতে পারেন। পরে গ্রামের লোকজনসহ চরশৌলমারী বাজারে গিয়ে নিশ্চিত হয় তার চুরি হওয়া গরুটি ভোররাতেই জবাই করেছে গ্রাম পুলিশ ওরফে কসাই আলিমুদ্দিন।
গরুর মালিক বাবলু মিয়া বলেন, আমার গরুটি এক ব্যাপারীর কাছে ৮১ হাজার টাকায় বিক্রি করেছি। বিক্রিত গরুটি পরের দিন আমার বাড়ি থেকে নিয়ে যাওয়া কথা ছিল ব্যাপারীর। ভোররাতে গোয়াল ঘরে গরুগুলো দেখতে যাই। পরে দেখি বিক্রিত গরুটি ঘরে নেই। বিভিন্ন এলাকায় খোজ করে জানতে পারি যে, কসাই আলিমুদ্দিন আমার গরুটি চুরি করে নিয়ে জবাই করেছে।
গ্রাম পুলিশ আলিমুদ্দিন জানান, আমি গরুটি চিলমারী থেকে কিনে আনছি। পরে সেটা জবাই করে মাংস বিক্রি করেছি
চরশৌলমারী ইউপি সদস্য আজিজ মিয়া গরু চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রাম পুলিশ গরুটি চুরি করে জবাই করেছে এবং পরবর্তীতে বৈঠকের মাধ্যমে সমপরিমাণ টাকা জরিমানা দিয়েছে। চরশৌলমারী ইউপি চেয়ারম্যান একেএইচএম সাইদুর রহমান দুলাল চুরির ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, প্যানেল চেয়ারম্যানকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। সত্য প্রমাণিত হলে অবশ্যই গ্রাম পুলিশ আলিমুদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে সুপারিশ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার কাজি আনিসুল ইসলাম জানান, এখনও কেউ আমাকে জানায়নি। তবে বিষয়টি আমি এখনই খোজখবর নিচ্ছি।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

রৌমারীতে চোরাই গরু জবাই করার অভিযোগ গ্রাম পুলিশের বিরুদ্ধে

আপডেটের সময়: ০৬:৪৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪