Dhaka ০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বগুড়ায় জলাবদ্ধতার প্রতিবাদে মহাসড়ক অবরোধ নরসিংদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে কৃষক দলের প্রস্তুতি সভা নরসিংদীতে ২ মাসের নবজাতকের পা ভাঙার অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল বর্বরতা নরসিংদীর মাদকের আস্তানায় র‍্যাবের অভিযান: অস্ত্র ও ককটেল উদ্ধার সুনামগঞ্জে ২৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক বগুড়ার কাহালুতে জলাবদ্ধতা, জনদুর্ভোগ কমাতে সরাসরি মাঠে ইউএনও বগুড়া শহরে মাদকবিরোধী অভিযান: ১০ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড নরসিংদীতে টানা বর্ষণে লাখো মানুষ পানিবন্দি, দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু কক্সবাজারের রামুতে অস্ত্র ও ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

বালিয়াডাঙ্গীতে ছাত্রশিবিরের উদ্যোগে পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল

print news

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ছাত্রশিবিরের সভাপতি সাদেকুল ইসলাম মুন্না। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, বালিয়াডাঙ্গী উপজেলা আমির অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, দিনাজপুর শাখার সহকারী পরিচালক মো. নুর ইসলাম। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি মো. নুরশাদ আলম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি মো. আরিফ রায়হান।
বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের সফলতা কামনা করেন। একই সঙ্গে নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। আলোচনা শেষে পরীক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। পরে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও কাঙ্ক্ষিত ফলাফল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সদস্য, শুভানুধ্যায়ী এবং এইচএসসি, আলিম ও সমমানের বিপুলসংখ্যক পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

বালিয়াডাঙ্গীতে ছাত্রশিবিরের উদ্যোগে পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল

আপডেটের সময়: ১০:২২:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬