Dhaka ০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বগুড়ায় জলাবদ্ধতার প্রতিবাদে মহাসড়ক অবরোধ নরসিংদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে কৃষক দলের প্রস্তুতি সভা নরসিংদীতে ২ মাসের নবজাতকের পা ভাঙার অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল বর্বরতা নরসিংদীর মাদকের আস্তানায় র‍্যাবের অভিযান: অস্ত্র ও ককটেল উদ্ধার সুনামগঞ্জে ২৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক বগুড়ার কাহালুতে জলাবদ্ধতা, জনদুর্ভোগ কমাতে সরাসরি মাঠে ইউএনও বগুড়া শহরে মাদকবিরোধী অভিযান: ১০ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড নরসিংদীতে টানা বর্ষণে লাখো মানুষ পানিবন্দি, দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু কক্সবাজারের রামুতে অস্ত্র ও ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

শেরপুর প্রেসক্লাবের নবসজ্জিত ভবনের উদ্বোধন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৩৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
  • ২৯৬ সময় দেখুন
8 / 100 SEO Score
print news

এফ এফ সিফাত হাসান,শেরপুর:
১৩ নভেম্বর (সোমবার) দুপুরে শহরের মাধবপুর এলাকায় নবসজ্জিত ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাব ভবনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

ওইসময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার গণমাধ্যমবান্ধব সরকার। এজন্য সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করছে। তাদের নানাভাবে সহযোগিতা নিচ্ছে। আগামী দিনে নতুন জায়গায় প্রেসক্লাবের নতুন ভবন প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, সাংবাদিকদের সত্য বলার ও লেখার সাহস থাকতে হবে। সাদাকে সাদা ও কালোকে কালোই বলতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, এ নির্বাচনে বিএনপির সাথেই মোকাবেলা করতে চাই। বিএনপি নির্বাচনে এলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুুষ্ঠু নির্বাচনে অংশ নিতে চাই। তিনি প্রেসক্লাবের উন্নয়নে ইতোমধ্যে ২ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন বলে ঘোষণা দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি শরিফুর রহমান, সহ-সভাপতি আছাদুজ্জামান মোরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত প্রমুখ।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাবেক সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল ও সঞ্জীব চন্দ বিল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক আবীর, সাংগঠনিক সম্পাদক সোহেল রানাসহ নির্বাহী পরিষদ, সাধারণ পরিষদসহ জেলায় কর্মরত অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

শেরপুর প্রেসক্লাবের নবসজ্জিত ভবনের উদ্বোধন

আপডেটের সময়: ০৬:৩৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩