Dhaka ০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বগুড়ায় জলাবদ্ধতার প্রতিবাদে মহাসড়ক অবরোধ নরসিংদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে কৃষক দলের প্রস্তুতি সভা নরসিংদীতে ২ মাসের নবজাতকের পা ভাঙার অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল বর্বরতা নরসিংদীর মাদকের আস্তানায় র‍্যাবের অভিযান: অস্ত্র ও ককটেল উদ্ধার সুনামগঞ্জে ২৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক বগুড়ার কাহালুতে জলাবদ্ধতা, জনদুর্ভোগ কমাতে সরাসরি মাঠে ইউএনও বগুড়া শহরে মাদকবিরোধী অভিযান: ১০ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড নরসিংদীতে টানা বর্ষণে লাখো মানুষ পানিবন্দি, দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু কক্সবাজারের রামুতে অস্ত্র ও ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

শাহজাদপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১১:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
  • ২২৬ সময় দেখুন
5 / 100 SEO Score
print news

মোঃ সাহেব আলী,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২১শে নভেম্বর) রাত সাড়ে ৮টায় শাহজাদপুর পৌর শহরের পাঠানপাড়ায় অবস্থিত আমির হোসেন সবুজের বাড়িতে ৮ থেকে ১০ জনের একদল দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে গিয়ে হামলা চালিয়েছে বলে জানা যায়।
এই বিষয়ে আমির হোসেন সবুজের ভাবি লাইজু বেগম বলেন, রাতে মোটরসাইকেলে যোগে এসে কয়েকজন ব্যক্তি সবুজের বাসা “সবুজায়নের“ জানালা ভাংচুর চালায়। এসময় তারা সবুজকে উদ্দেশ্য করে বকাঝকা করতে থাকে।
এই বিষয়ে শাহজাদপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ বলেন, বর্তমান এমপি মেরিনা জাহান কবিতার নির্দেশে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আমার বাড়িতে গিয়ে হামলা চালায়। এসময় তারা আমারও খোঁজ করে।
তিনি আরও জানান, গ্রেফতার আতঙ্কে আমি বর্তমানে অন্যত্র রয়েছি সেটা তারা জেনেই শাহজাদপুরের জনগনের মাঝে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই তারা এই কাজ করেছেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক অনেক পট পরিবর্তন হয়েছে তবে কখনও কোন নেতাকর্মীর বাড়িতে হামলার ঘটনা ঘটেনি। তিনি এই হামলার নিন্দা জানিয়ে বলেন, আমি আশা করি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে যেন আর কারও বাড়িতে হামলা না হয়।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত ২০শে নভেম্বর সোমবার শাহজাদপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজের নেতৃত্বে নেতাকর্মীরা মশাল মিছিল বের করে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

শাহজাদপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা

আপডেটের সময়: ০৬:১১:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩