Dhaka ১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

পাইকগাছায় নার্সারীর চারা ক্ষয়ক্ষতিতে বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকিতে-থানায় জিডি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
  • ৩১৫ সময় দেখুন
print news

খুলনা প্রতিনিধি:খুলনার পাইকগাছায় নার্সারী ক্ষেতের চারার ক্ষয়ক্ষতি ও প্রাণনাশের হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে। উপজেলার গদাইপুর গ্রামের জমি মালিক বিশ্বরঞ্জনকে প্রাণনাশের হুমকি দেওয়ায় হিতামপুর গ্রামের নজরুল গাজী, কবির গাজী, মোঃ মঞ্জুরুল মোড়লের নামে গদাইপুর গ্রামের নার্সারী ব্যবসায়ী লীজ মালিক শেখ মোক্তার আলী (৭০) ২৫ নভেম্বর সোমবার থানায় সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নম্বর ১৩৬০।

ডায়েরী ও বাদী সূত্রে জানা গেছে, শেখ মোক্তার আলী তার বাড়ীর পাশে বিশ্বরঞ্জনের নিকট থেকে জমি লীজ নিয়ে ১৫ বছর যাবৎ নার্সারী ব্যবসা করে আসছে। বিবাদীদের সাথে বিশ্বরঞ্জনের গদাইপুর ও হিতামপুর মৌজায় ৪৪ শতক জমি নিয়ে বিরোধ রয়েছে। বিরোধপূর্ণ এ জমি জবর দখলের জন্য বিভিন্ন সময় তারা পায়তারা চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় ২৪ নভেম্বর শুক্রবার সকালে মুক্তারের নার্সারীতে গিয়ে নজরুল ও মঞ্জুরুল তাদের লোকজন দ্বারা নার্সারী প্রায় এক লাখ টাকার চারা কেটে নষ্ট করেছে। এসময় জমির মালিক বিশ্বরঞ্জন চারা নষ্ট করতে বাধা দিলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এক পর্যায় মারতে উদ্যোত হয়। তখন বিশ্বরঞ্জনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে বিবাদীরা বিশ্বরঞ্জনকে খুন করে লাশ গুম করার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় নার্সারী ব্যবসায়ী শেখ মোক্তার আলী থানায় সাধারণ ডায়েরী করেছেন।

উল্লেখ, আসামীগণ পূর্ব পরিকল্পিত বেআইনী ভাবে বিশ্বরঞ্জনের জমি দখল করার জন্য ১৮ নভেম্বর শনিবার দিবাগত ভোট ৫টায় তার বাড়িতে হামলা চালায়। এসময় বাঁধা দিলে বিশ্বরঞ্জন ও তার স্ত্রী সরস্বতীকে বেধড়ক মারপিট করলে তারা ঘটনাস্থল থেকে সরে এসে থানা পুলিশের সহায়তার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করতে থাকে। এর মধ্যে নজরুল গাজীর নির্দেশে মঞ্জুরুল গাজী ও সহিল উদ্দীন গাজী ঘরে আগুন ধরিয়ে দেয়।বিশ্বরঞ্জনের বাড়ীতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। মামলা নং- সিআর ১৬৮০/২৩।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

পাইকগাছায় নার্সারীর চারা ক্ষয়ক্ষতিতে বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকিতে-থানায় জিডি

আপডেটের সময়: ০৭:৫৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩