Dhaka ০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বগুড়ায় জলাবদ্ধতার প্রতিবাদে মহাসড়ক অবরোধ নরসিংদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে কৃষক দলের প্রস্তুতি সভা নরসিংদীতে ২ মাসের নবজাতকের পা ভাঙার অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল বর্বরতা নরসিংদীর মাদকের আস্তানায় র‍্যাবের অভিযান: অস্ত্র ও ককটেল উদ্ধার সুনামগঞ্জে ২৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক বগুড়ার কাহালুতে জলাবদ্ধতা, জনদুর্ভোগ কমাতে সরাসরি মাঠে ইউএনও বগুড়া শহরে মাদকবিরোধী অভিযান: ১০ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড নরসিংদীতে টানা বর্ষণে লাখো মানুষ পানিবন্দি, দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু কক্সবাজারের রামুতে অস্ত্র ও ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

বেনাপোল এক্সপ্রেস চলবে আগামীকাল থেকে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০৮:০০ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
  • ৩০৪ সময় দেখুন
print news

মো: জসিম উদ্দিন,যশোর প্রতিনিধি: রাজধানীর গোপীবাগে গত ৫ জানুয়ারি ‘বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার পর থেকে বন্ধ রয়েছে এ রুটে চলাচলকারী আন্ত:নগর ট্রেনটি। ওই রাতে ঢাকা থেকে বেনাপোলে আসার শিডিউল বাতিল করা হয়। তারপর থেকে বন্ধ রয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) থেকে ট্রেনটি চালু করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল রেল স্টেশনের মাস্টার সাইদুজ্জামান বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চালু করা হবে। বৃহস্পতিবার ঢাকা থেকে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ থাকার কথা থাকলেও সেদিন ট্রেনটি চালু করা হবে বেনাপোল রেল স্টেশন থেকে। কাল দুপুর ১২ টা ৪৫ মিনিটে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ট্রেনটি। পরে ওই দিন রাত ১১টা ৪৫ মিনিটে আবার ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসবে। পৌছেবে পরের দিন সকাল ৭টায়।

গত শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে চলন্ত অবস্থায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় এ পর্যন্ত চারজন মারা গেছেন। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১০জন। তাদের অবস্থা ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। আগুনে পুড়ে যাওয়া লাশগুলো চেনার উপায় নেই। লাশের পরিচয় জানতে পারেননি স্বজনরা। চারটি লাশের দাবিদার স্বজনদের ডিএনএ নমুনা নিয়ে সিআইডির ফরেনসিক বিভাগ কাজ করছে। মরদেহের নমুনার সঙ্গে স্বজনদের পরিচয় শনাক্তের পর হস্তান্তর করা হবে বলে জানান রেলওয়ে পুলিশ।

এ ঘটনায় পরদিন ট্রেনটির পরিচালক (গার্ড) এস এম নুরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। এ ঘটনায় অন্তত দুই কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে রেলওয়ে সূত্র জানায়।

ঢাকা রেলওয়ে পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন বলেন, ‘গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় সরাসরি কে বা কারা জড়িত, এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তিদের চিহ্নিত করে আগুনে সরাসরি জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

বেনাপোল এক্সপ্রেস চলবে আগামীকাল থেকে

আপডেটের সময়: ০৮:০৮:০০ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪