Dhaka ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার রবিউল মোকতাদির জামিন পেলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেওয়ার হুঁশিয়ারি হেফাজত মহাসচিবের কুড়িগ্রামের নাগেশ্বরীতে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা: ৭ দিনেও ধরা পড়েনি আসামিরা প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সিল-স্বাক্ষর জালিয়াতি: চক্রের ৫ সদস্য গ্রেফতার নাগরিক সেবাবঞ্চিত ব্রাহ্মণবাড়িয়া: যানজট, মাদক ও চাঁদাবাজিতে স্থবির জনজীবন পোশাক শ্রমিকদের জন্য ৫ আগস্ট সাধারণ ছুটি ও ৬ আগস্ট সমন্বয় ছুটির ঘোষণা কক্সবাজারে বসছে বাংলাদেশ কেন্দ্রীয় ‘ফারিয়া’র জমজমাট মিলনমেলা ৩০০ ফিটে চেকপোস্ট বসিয়ে হাইয়েজসহ দুই ডাকাত গ্রেফতার রামপুরা বনশ্রীতে অভিযান: ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাসেল গ্রেফতার নরসিংদীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৩ যানবাহনকে জরিমানা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা: ৭ দিনেও ধরা পড়েনি আসামিরা

45 / 100 SEO Score
print news

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বাড়ি ফেরার পথে মো. শহিদুল ইসলাম নাডু নামের এক যুবককে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যার চেষ্টার ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এতে এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত কয়েক দিন আগে রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত শহিদুলের ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তার পেটের বাম পাশে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে আকস্মিক বিদ্যুৎ চলে যাওয়ায় অন্ধকারের সুযোগ নিয়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখনো আশঙ্কাজনক।

এদিকে রোমহর্ষক এই হামলার সাত দিন অতিবাহিত হলেও পুলিশ প্রশাসন এখনো কোনো আসামিকে আইনের আওতায় আনতে পারেনি। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, নাগেশ্বরী থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ এ পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ বা ঘটনাস্থল পরিদর্শন করেনি। আসামিরা বহাল তবিয়তে ঘুরে বেড়ানোয় এবং পুলিশের এই নীরব ভূমিকার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ এলাকাবাসীর।

হতাহত যুবকের পরিবার ও স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মূল অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা: ৭ দিনেও ধরা পড়েনি আসামিরা

আপডেটের সময়: ০৭:১৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬