Dhaka ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত সুনামগঞ্জ সদর হাসপাতালে বিশেষ দিনে রোগীদের উন্নত খাবার পরিবেশন, খুশি রোগীরা সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার রবিউল মোকতাদির জামিন পেলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেওয়ার হুঁশিয়ারি হেফাজত মহাসচিবের কুড়িগ্রামের নাগেশ্বরীতে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা: ৭ দিনেও ধরা পড়েনি আসামিরা প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সিল-স্বাক্ষর জালিয়াতি: চক্রের ৫ সদস্য গ্রেফতার

খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

59 / 100 SEO Score
print news

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে খুলনার দাকোপ উপজেলায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ বুধবার (৫ই আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা কমপ্লেক্স সংলগ্ন প্রশাসনিক ভবনের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে আন্দোলনে বীরত্বপূর্ণ অবদান রাখা স্থানীয় ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সেবগাতুল্যাহ, দাকোপ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) খাইরুল বাশার, উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায় এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মজুমদার।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুদীপ বালা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহেল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেক্সোনা আক্তার, চালনা পৌরসভার বিএনপির সাবেক আহ্বায়ক মোজাফফার হোসেন, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ, উপজেলা এনসিপি সমন্বয়কারী এম এ রশিদ এবং জামায়াত নেতা আল-আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয় এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আপডেটের সময়: ০৬:৩৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬