Dhaka ০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

আপনি কি সারাদিন ক্লান্ত বোধ করেন?ঘাটতি হতে পারে ভিটামিন ‘ডি’-এর!

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:২৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ২২৫ সময় দেখুন
print news

স্বাস্থ্য ডেস্ক◼️

নিত্যদিন সকালে ঘুম থেকে ওঠা, দিনের শুরুতে কফির কাপ, বাসা বা অফিসের জানালা বন্ধ করে সময় পার,এটাই এখন অধিকাংশ শহুরে মানুষের চেনা রুটিন। কিন্তু আপনি কি জানেন, এই রুটিনই হয়তো আপনাকে ঠেলে দিচ্ছে ভিটামিন ডি-এর ঘাটতির দিকে?

ভিটামিন ডি—যাকে ‘সূর্যের ভিটামিন’ বলা হয়, তা শুধু হাড় ও দাঁতের জন্যই নয়, শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে মানসিক স্বাস্থ্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতি ১০ জনে ৭ জনই ভুগছে এই গুরুত্বপূর্ণ ভিটামিনের অভাবে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার মানুষ।

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন ১৫–২০ মিনিট রোদে থাকা ভিটামিন ডি উৎপাদনের জন্য যথেষ্ট। তবে যারা দিনের বড় একটা সময় অফিসে বা ঘরে থাকেন, যারা পুরো শরীর ঢাকা পোশাক পরেন, অথবা যারা নিয়মিত রোদ পান না—তাদের মধ্যে এই ঘাটতি বেশি দেখা যায়।

ভিটামিন ডি-এর ঘাটতির কিছু লক্ষণ হলো:

◼️সারাদিন ক্লান্ত বোধ করা

◼️মেজাজ খারাপ বা বিষণ্নতা

◼️পেশি ও হাড়ে ব্যথা

◼️ঘন ঘন অসুস্থ হওয়া

◼️ত্বকে ফ্যাকাশে ভাব

◼️ঘুমের ব্যাঘাত

গবেষণায় দেখা গেছে, ভিটামিন ডি-এর ঘাটতির সঙ্গে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এমনকি হৃদরোগেরও সম্পর্ক রয়েছে। মানসিক স্বাস্থ্যের দিক থেকে দেখা যায়, যারা বিষণ্নতায় ভোগেন, তাদের একটি বড় অংশেই এই ভিটামিনের ঘাটতি থাকে।

তাহলে করণীয় কী?

প্রথমেই রক্তপরীক্ষা করে ভিটামিন ডি-এর মাত্রা জেনে নেওয়া উচিত। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে গ্রহণ করতে পারেন ভিটামিন ডি সাপ্লিমেন্ট। পাশাপাশি প্রতিদিন অন্তত কিছুটা সময় রোদে হাঁটাহাঁটি বা শরীরচর্চা করুন। ডিমের কুসুম, সামুদ্রিক মাছ, দুধ ও দুগ্ধজাত খাদ্য থেকেও পাওয়া যায় এই ভিটামিন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

আপনি কি সারাদিন ক্লান্ত বোধ করেন?ঘাটতি হতে পারে ভিটামিন ‘ডি’-এর!

আপডেটের সময়: ১২:২৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫