Dhaka ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল এনজিও ম্যানেজারের

print news

দেওয়ান ফাহিম হোসেন– গাইবান্ধা◾

কুমিল্লার দাউদকান্দিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এক যুবক। নিহত নুর আলম শেখ (৩০) জেলার জামালপুর ইউনিয়নের কন্দর্প মনোহরপুর (উত্তরপাড়া) গ্রামের রইচ শেখের ছেলে। তিনি ‘বিজ’ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) ম্যানেজার পদে কর্মরত ছিলেন।

জানা গেছে, রবিবার কর্মস্থলের কাজ শেষ করে মোটরসাইকেলযোগে ফেরার পথে দাউদকান্দি এলাকায় একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে নুর আলম সড়কে ছিটকে পড়েন। মুহূর্তেই পেছন থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সোমবার সকালে তার মরদেহ পৌঁছায় গ্রামের বাড়িতে। শোকে মুহ্যমান হয়ে পড়ে পুরো এলাকা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে গ্রামের বাতাস।

এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য নুরুন্নবী প্রধান জানান, “এক যুবকের মৃত্যুর খবর শুনেছি, তবে বিস্তারিত কিছু জানি না।”

পরিবার ও সহকর্মীদের দাবি, নুর আলম ছিলেন নিষ্ঠাবান ও দায়িত্বশীল একজন কর্মকর্তা। তার এমন আকস্মিক মৃত্যুতে এনজিও জগতে শোকের ছায়া নেমে এসেছে।

নুর আলমের মৃত্যুর ঘটনাটি স্থানীয়দের মাঝে আবারও সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। অনেকেই দ্রুতগামী যানবাহনের বেপরোয়া চলাচলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল এনজিও ম্যানেজারের

আপডেটের সময়: ০৬:৫০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫