Dhaka ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

কুড়িগ্রামে খেলার মাঠ দখলের চেষ্টা, মানববন্ধনে ফুঁসে উঠলো জনতা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ২১৮ সময় দেখুন
print news

লিটন সরকার- রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে আশ্রয়ন প্রকল্পের ভবন নির্মাণের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (১৮ জুন) বিকাল ৫টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের খেলার মাঠটি শুধু শিক্ষার্থীদের খেলাধুলার জন্য নয়, বরং পুরো গ্রামের যুবসমাজের জন্য একটি প্রাণকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। স্থানীয় তরুণরা নিয়মিত ক্রিকেট ও ফুটবল চর্চার মাধ্যমে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকছে।

এসময় বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, আব্দুল হাকিম আলী, রাসেদুল ইসলাম, সাজেদুল ইসলামসহ অনেকেই। তারা বলেন, খেলাধুলা করার পরিবেশ নষ্ট হলে শুধু তরুণরাই নয়, গোটা সমাজ ক্ষতির মুখে পড়বে। তারা আরও বলেন, মাঠটি বন্যার সময় কৃষকদেরও উপকারে আসে—কারণ সেখানে ফসল শুকানো ও সংরক্ষণের কাজ হয়ে থাকে। ভবন নির্মাণ করলে এই মাঠের উপকারভোগীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

বক্তারা দাবি করেন, বিদ্যালয় এলাকায় পর্যাপ্ত খালি জায়গা রয়েছে, যেখানে আশ্রয়ন প্রকল্পের ভবন নির্মাণ করলে মাঠের কোনো ক্ষতি হতো না। তারা দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।

স্থানীয়রা মনে করেন, এই মাঠ কেবল একটি খেলার জায়গা নয়, এটি একটি সামাজিক সম্পদ। এর উপর নির্ভর করে শিশু-কিশোরদের মানসিক বিকাশ, কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা এবং একটি সুস্থ সমাজব্যবস্থা।

মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। সবার মুখে একটাই কথা—”মাঠ বাঁচাও, প্রজন্ম বাঁচাও।”

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

কুড়িগ্রামে খেলার মাঠ দখলের চেষ্টা, মানববন্ধনে ফুঁসে উঠলো জনতা

আপডেটের সময়: ০৬:০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫