Dhaka ১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

কুমিল্লায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন হাতপাখা মার্কার প্রার্থী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ২৪১ সময় দেখুন
print news

মোঃ সাকিবুল হাসান-কুমিল্লা জেলা প্রতিনিধি◾

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখা প্রতীকধারী প্রার্থী মুফতি এহতেশামুল হক কাসেমী চান্দিনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় নির্বাচনী ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

সোমবার (১৬ জুন) রাত ৯টায় ইসলামী আন্দোলনের চান্দিনা উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় মুফতি কাসেমী বলেন, “সরকারি উন্নয়ন বরাদ্দের একটি বড় অংশ অতীতে এমপিদের পকেটে চলে যেত। আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ, চান্দিনায় এক টাকার দুর্নীতিও সহ্য করা হবে না। আমি একটি দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন মডেল চান্দিনা গড়তে চাই।”

সভায় চান্দিনা পৌরসভা ও উপজেলার সকল ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবকাঠামো অগ্রগতি, মাদকমুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের পরিকল্পনা উপস্থাপন করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুফতি কাসেমী জানান, দেশের প্রায় সকল ইসলামপন্থী দল একটি ইসলামী ঐক্যজোট গঠনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। জামায়াতে ইসলামীর সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পর্যায়ে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে জনপ্রিয় প্রার্থীকে আসন ছাড় দেওয়া হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য একটি সহনশীল ও সংস্কৃতিমনস্ক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা, যেখানে সম্মান ও সহযোগিতা থাকবে। আমরা বিশ্বাস করি, নৈতিক ভিত্তিতে গড়ে ওঠা একটি প্রজন্মই দেশের উন্নয়নের ভিত্তি স্থাপন করবে।”

তিনি ২০২৪ সালের সরকারবিরোধী ঘটনাবলির সমালোচনা করে বলেন, “ছাত্র-জনতা এবং সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অসংখ্য মানুষকে হত্যা ও পঙ্গু করা হয়েছে। ইসলামি আন্দোলন বাংলাদেশ এই বাস্তবতায় একটি সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।”

সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা চান্দিনার উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের বিষয়ে নিজেদের প্রত্যাশা ও মতামত তুলে ধরেন। মুফতি কাসেমী তাঁদের পরামর্শ গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন এবং সকলের সহযোগিতায় একটি নতুন ও উন্নত চান্দিনা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলার সভাপতি ক্বারী সাইফুল ইসলাম সরকার, উজানী মাদরাসার মুহাদ্দিস মাওলানা মিজানুর রহমান, চান্দিনা উপজেলা সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল হোসাইন ফরাজী, প্রচার সম্পাদক মাওলানা মাহদী হাসান, অর্থ সম্পাদক হাসনাত মোহাম্মদ মুহিত রনি এবং সহকারী সাংগঠনিক সম্পাদক জোবায়ের খান ফরাজী।

মতবিনিময় সভা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

কুমিল্লায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন হাতপাখা মার্কার প্রার্থী

আপডেটের সময়: ১০:১৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫