Dhaka ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

খুলনার পাইকগাছায় চৌরাস্তা ব্রিজ-কালভার্টে বেহাল অবস্থা:ঝুঁকিতে হাজারো মানুষ

print news

মোঃ রাজু আহমেদ⬛খুলনা পাইকগাছা প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলার বেতবুনিয়া সড়কের চৌরাস্তা ব্রিজ-কালভার্টটির বেহাল অবস্থা এখন চরম দুর্ভোগে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের কাজ চললেও এখনও শেষ হয়নি কাজের প্রক্রিয়া। ফলে প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচলকারী হাজারো মানুষ পড়েছেন চরম ঝুঁকিতে।

ব্রিজটির এক পাশে চলমান কাজের জন্য পুরো অংশ ব্যবহার করা যাচ্ছে না। ফলে বিপরীত পাশে অল্প জায়গা দিয়ে চলছে ভ্যান, অটোরিকশা, নসিমন, ইজিবাইক ও মোটরসাইকেলের মতো ছোট যানবাহন। ভারী যানবাহনের জন্য সড়কটি একপ্রকার বন্ধই হয়ে গেছে। ইতিমধ্যে কালভার্টটি দুই দফায় ভেঙেও পড়েছে, যা পরিস্থিতিকে আরও শঙ্কাজনক করে তুলেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, কৃষিপণ্য ও যাত্রী পরিবহনের জন্য এই পথ ব্যবহার করা হয়। বিকল্প কোনো সড়ক না থাকায় বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে এই ব্রিজ পার হচ্ছেন সবাই।

একজন স্থানীয় প্রবীণ বলেন, “এই ব্রিজটা পাইকগাছার মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ। অনেক আগেই সংস্কারের কাজ শুরু হলেও এখনো শেষ হয়নি। আমরা আতঙ্কে থাকি—না জানি কখন বড় ধরনের দুর্ঘটনা ঘটে।”

অবিলম্বে চৌরাস্তা ব্রিজ-কালভার্টটির সংস্কার কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। অন্যথায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সকলে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

খুলনার পাইকগাছায় চৌরাস্তা ব্রিজ-কালভার্টে বেহাল অবস্থা:ঝুঁকিতে হাজারো মানুষ

আপডেটের সময়: ০৭:২৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫