Dhaka ০২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

দিনাজপুর বিরলে কৃষি প্রযুক্তির জয়যাত্রা: ৩ দিনব্যাপী প্রদর্শনী মেলা উদ্বোধন

print news

সাইফুল ইসলাম– দিনাজপুর বিরল উপজেলা◼️

দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা। সোমবার সকাল ১০টায় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় এবং পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

মেলা চলবে আগামী ২ জুলাই পর্যন্ত। এতে কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে ধারণা দিতে বিভিন্ন প্রযুক্তি, উদ্ভাবন এবং পদ্ধতি তুলে ধরা হচ্ছে।

প্রদর্শনীতে যে বিষয়গুলো রয়েছে:

উচ্চমূল্য সবজি ও ফল প্রদর্শনী,

মডেল কৃষি বাড়ি স্থাপন,

ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা প্রযুক্তি,

জৈব বালাইনাশক ও নিরাপদ খাদ্য উৎপাদন,

মাটির স্বাস্থ্য সংরক্ষণ,

বস্তায়, পুকুর পাড়ে ও রাস্তার ধারে সবজি চাষ পদ্ধতি,

কৃষিতে তথ্যপ্রযুক্তির ব্যবহার।

এছাড়া কৃষকদের সচেতনতা বৃদ্ধি ও প্রযুক্তিনির্ভর চাষাবাদের ওপর গুরুত্বারোপ করে স্টলগুলোতে নানা ধরনের প্রদর্শনী এবং হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

স্থানীয় কৃষকরা জানান, এমন মেলার মাধ্যমে আধুনিক কৃষি সম্পর্কে ধারণা পাওয়া সহজ হয় এবং বাস্তবে তা প্রয়োগ করার আগ্রহ সৃষ্টি হয়। আয়োজকরা আশাবাদী, এ মেলা কৃষকদের মাঝে বিজ্ঞানভিত্তিক কৃষি চর্চাকে আরও গতিশীল করবে এবং উৎপাদন বাড়াতে সহায়ক হবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

দিনাজপুর বিরলে কৃষি প্রযুক্তির জয়যাত্রা: ৩ দিনব্যাপী প্রদর্শনী মেলা উদ্বোধন

আপডেটের সময়: ০৮:৫৭:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫