Dhaka ০৩:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

দ্বাদশ সংসদ নির্বাচনে সেনা মোতায়নের আবেদন সিইসি কে লিগ্যাল নোটিশ

  • নূর ইসলাম রাশেদ
  • আপডেটের সময়: ১০:৫৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • ৪২১ সময় দেখুন
8 / 100 SEO Score
print news

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের জনগণের সম্পদ ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিধি মোতাবেক স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে সারাদেশে সেনা মোতায়ন করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু জন্য প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) এ লিগ্যাল নোটিশ পাঠান।

আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

নোটিশে বলা হয়েছে, বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে জানতে পারি যে, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অতি সম্প্রতি ঘোষণা করা হবে। অন্যদিকে দেখা যায় যে, দেশের বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে অবরোধ ও হরতাল পালন করছে। বিভিন্ন রাস্তাঘাটে গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনাও প্রতিনিয়ত পরিলক্ষিত হচ্ছে। বিভিন্ন মিল-কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের দৃশ্যও পরিলক্ষিত হচ্ছে। হরতাল-অবরোধ চলাকালে বিভিন্ন লোকজন হামলার শিকার হয়ে আহত ও নিহত হচ্ছে।

এই অবস্থায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে ব্যাপক সহিংসতা হওয়ার আশঙ্কা হতে পারে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগেরমাধ্যমে প্রত্যক্ষ করা যাচ্ছে।

দেশের জনগণের জানমাল রক্ষায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে জনস্বার্থে স্থানীয় সরকারকে সহায়তা প্রদানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী মোতায়ন/সেনা মোতায়নের আবেদন জানাচ্ছি।

অতএব, লিগ্যাল নোটিশ পাওয়ার একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে দেশের জনগণের জানমাল রক্ষায় জনস্বার্থে সেনা মোতায়েনের জন্য বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের প্রতি অনুরোধ জানাচ্ছি। বিষয়টি অতীব জরুরি।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

দ্বাদশ সংসদ নির্বাচনে সেনা মোতায়নের আবেদন সিইসি কে লিগ্যাল নোটিশ

আপডেটের সময়: ১০:৫৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩