Dhaka ১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

নরসিংদীতে র‍্যাবের অভিযানে পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার

print news

আল-আমিন⬛নরসিংদী জেলা প্রতিনিধি:

নরসিংদীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ এর সিপিএসসি ক্যাম্প নরসিংদীর একটি বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাসেল মিয়া (৪২)।

বুধবার (২৫ জুন) দুপুরে সদর উপজেলার আল্লাহ চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাসেল মিয়া সদর উপজেলার পশ্চিম কান্দাপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবুল কাশেম।

র‍্যাব-১১ জানায়, ২০১৭ সালের ১৮ মার্চ নরসিংদী মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া একটি মামলায় (নং-৩১/২০১৭) তিনি কারাগারে ছিলেন। তবে ২০২৪ সালের ১৯ জুলাই তিনি হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যান। এ ঘটনায় তার বিরুদ্ধে আরেকটি মামলা (নং-৩৩/২৩৫, তারিখ-২১/০৭/২০২৪) দায়ের হয়।

নতুন মামলায় পেনাল কোডের ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৪৪৮/৩৭৯/৩৮০/২২৪/২২৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।

র‍্যাব-১১ এর সিপিএসসি ক্যাম্প কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা, পিপিএম-সেবা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আত্মগোপনে থাকা অবস্থায় রাসেল মিয়া একাধিকবার অবস্থান পরিবর্তন করে নিজেকে আড়াল করার চেষ্টা করছিলেন।

তবে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখায় শেষ পর্যন্ত তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয় এবং তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

গ্রেপ্তারকৃত রাসেল মিয়াকে নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

নরসিংদীতে র‍্যাবের অভিযানে পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার

আপডেটের সময়: ০৭:৪৭:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫