Dhaka ১২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

নাটোর-১ আসন: বিএনপির একাধিক প্রার্থী, নড়েচড়ে বসছে জামায়াত,অস্তিত্বহীন ১৪ দল

print news

মোঃশিহাব উদ্দিন টোকন,নাটোর জেলা প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন ইতিমধ্যে গণসংযোগ ও মতবিনিময় সহ বিভিন্ন সভা সমাবেশ শুরু করেছেন রাজনৈতিক দলগুলোর সম্ভ্যব্য প্রার্থীরা।

এই আসনটিতে বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী রয়েছে। তবে জামায়াতের কেন্দ্র থেকে আগেই একক প্রার্থীতা ঘোষণা করেছে দলটি। এছাড়াও মাঠে গণসংযোগ করতে দেখা গেছে এবি পার্টির সম্ভাব্য প্রার্থী। অন্যান্য দলের নেতা ও সম্ভাব্য প্রার্থীদের তেমনভাবে মাঠে দেখা যায়নি। অন্যদিকে লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কমিটিই দিতে পারেনি নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দলের কারণে একাধিক প্রার্থী হয়েছে, আর এই সুযোগ কাজে লাগিয়ে ভোটের মাঠে সাধারণ ভোটারদের আকৃষ্ট করতে কৌশলী ভুমিকায় নড়েচড়ে বসছে জামায়াতে ইসলামী। এদিকে বিএনপির একাধিক প্রার্থী থাকলেও নির্বাচন এলে দলীয় মনোনীত প্রার্থীর সাথে একাত্মতা ঘোষণা করতে পারে বলে মনে করছেন বিএনপির তৃণমূলের নেতারা।

বিএনপির ঘাটি হিসেবে পরিচিত এই আসনটিতে সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচেনে অংশ নেয় বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের সহধর্মিণী কামরুন্নাহার শিরীন, সেই বিতর্কিত নির্বাচনে তিনি পরাজিত হন। তবে গত জুলাই-আগষ্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকে অস্তিত্বহীন হয়ে পড়েছে বিগত দিনে মাঠ দাপিয়ে বেড়ানো পতিত আওয়ামিলীগ জাতীয় পার্টি সহ ১৪ দলীয় জোট।

এদিকে ঈদ উদযাপন করতে শহর ছেড়ে নিজ এলাকায় এসেছিলেন রাজনৈতিক দলের নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুরোদমে ভোটের প্রস্তুতি শুরু করেছে বিএনপি, জামায়াতসহ রাজনৈতিক দলগুলো। ভোটারদের মন জয় করতে ইতোমধ্যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যোগ দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।

তবে এই আসনের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, বিগত সরকারের আমলের তিক্ত অভিজ্ঞতা বিবেচনায় আগামী নির্বাচনে প্রার্থী বাছাইয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করবেন এবং ভোট দেওয়ার ক্ষেত্রে শুধু প্রতীক দেখে নয় সৎ, যোগ্য, দূর্নীতিমুক্ত ক্লিন ইমেজের প্রার্থীকেই তারা নির্বাচিত করবেন।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির সম্ভাব্য তিনজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তাদের সংসদীয় এলাকায় বিভিন্ন সভা-সমাবেশ, গণসংযোগ এবং সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেছে। এ আসনে সম্ভাব্য প্রার্থী বিএনপির কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাড. তাইফুল ইসলাম টিপু, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. ফারজানা শারমিন পুতুল। পটলের ছেলে জেলা বিএনপির সদস্য ডা: ইসাসির আরশাদ রাজন রয়েছেন। অন্যদিকে, জামায়াতের একক প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর মাও: আবুল কালাম আজাদ রয়েছেন, এবি পার্টির এএসএম মোকাররেব্বুর রহমান নাসিম রয়েছেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

নাটোর-১ আসন: বিএনপির একাধিক প্রার্থী, নড়েচড়ে বসছে জামায়াত,অস্তিত্বহীন ১৪ দল

আপডেটের সময়: ০৮:১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫