Dhaka ১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে বিএনপির কাউন্সিল নির্বাচন: ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীদের প্রতিশ্রুতির ঝড়

print news

আরিফুর রহমান তীব্র- লক্ষ্মীপুর সদর◾

চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে পুরো ইউনিয়ন। আগামী ২৭ জুন অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে কেন্দ্র করে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের প্রার্থীরা দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। তারা হাট-বাজার, চা-স্টল, এমনকি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছেন।

প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কেউ বলছেন, “আমি নির্বাচিত হলে তৃণমূলের দাবি আদায়ে সর্বোচ্চ চেষ্টা করব।” আরেকজন বলছেন, “দলকে আন্দোলন-সংগ্রামে সংঘবদ্ধ করতে আগামীর জন্য দরকার শক্তিশালী নেতৃত্ব। আমি সেই প্রস্তুত নেতৃত্ব।”

প্রার্থীদের মধ্যে কেউ সাবেক ছাত্রদল নেতা, কেউ ত্যাগী কর্মী, কেউ বা বিগত আন্দোলনে কারাবরণকারী। অনেকেই আগে পদে ছিলেন, আবার কেউ কেউ বঞ্চিত হয়ে এবার নতুনভাবে সামনে এসেছেন।

সাধারণ ভোটারদের মাঝেও এবার সচেতনতা চোখে পড়ার মতো। অনেকেই বলছেন, “পরীক্ষিত, ত্যাগী এবং দলের দুঃসময়ে পাশে থাকা মানুষদেরই ভোট দেব।” কেউ কেউ খোলাখুলিভাবে বলছেন, “যারা শুধু সুযোগের সময় সামনে আসে, তাদের দিয়ে সংগঠন চলে না।”

এই নির্বাচনের মাধ্যমে অনেকেই পরিবর্তনের প্রত্যাশা করছেন। অনেকে মনে করছেন, বিতর্কিত পুরনো মুখ নয়, এবার নেতৃত্বে আসা উচিত নতুন ও ক্লিন ইমেজের নেতাদের, যারা ভবিষ্যতে ইউনিয়নের আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিতে সক্ষম হবেন।

নির্বাচনী প্রচার চলাকালীন এখনো বড় কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। তবে কার প্রচার কেমন সংগঠিত, কার পক্ষে জনমত বেশি—তা আঁচ করতে পারছেন ভোটাররা নিজেরাই।

এই নির্বাচন শুধু একটি দলীয় প্রক্রিয়া নয়—এটি চন্দ্রগঞ্জ ইউনিয়নে বিএনপির পুনর্গঠনের, তৃণমূলকে নতুনভাবে সক্রিয় করার একটি বড় সুযোগ হিসেবেই দেখছেন অনেকে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে বিএনপির কাউন্সিল নির্বাচন: ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীদের প্রতিশ্রুতির ঝড়

আপডেটের সময়: ০৪:১৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫