Dhaka ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

শুভ জন্ম দিন কবি হেলাল হাফিজ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
  • ৫২৯ সময় দেখুন
print news

নেএকোনা (কেন্দুয়া) উপজেলা প্রতিনিধি: দ্রোহ ও ভালোবাসার কবি হেলাল হাফিজের ৭৬তম জন্মদিন আজ শনিবার (৭অক্টোবর )। ১৯৪৮সালে এই দিনে নেএকোনার আটপাড়া উপজেলা বটতলী গ্রামে তিনি জন্ম গ্রহণ করেন।কবির শৈশব, কৈশোর ও যৌবন কেটেছে নিজ শহরেই। কবির বাবার নাম খোরশেদ আলী তালুকদার। মায়ের নাম কোকিলা বেগম। ১৯৬৫সালে নেএকোনা দও হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৬৭সালে নেএকোনা কলেজ থেকে এইচএসসি এই বছরেই কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। কবি হেলাল হাফিজের লেখালেখির সূচনা ঘটে ষাটের দশকের উত্তাল সময়ে। ১৯৬৯সালে গনঅভ‍্যুল্থানের সময় রচিত ‘নিষিদ্ধ সম্পাদকীয় ‘ কবিতাটি তাকে কবিখ‍্যাতি এনে দেয়। ‘এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় / এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’ কাল জয়ী কবিতার এ লাইন দুটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে অঙ্গাঅঙ্গী ভাবে জরিত। ১৯৮৬সালে প্রকাশিত হয় তার প্রথম কাব‍‍্যগ্রন্হ ‘ যে জলে আগুন জ্বলে ‘। ২৬বছর পর ২০১২সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব‍্যগ্রন্হ ‘কবিতা একাত্তর ‘। হেলাল হাফিজ বাংলাদেশের একজন আধুনিক কবি যিনি স্বল্পপ্রজ হলে ও বিংশ শতাব্দীর শেষাংশে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। কবি প্রথম জীবনের সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় ১৯৭২সালে তিনি তৎকালীন জাতীয় সংবাদপত্র দৈনিক পূর্বদেশে ‘ সাংবাদিকতায় যোগদান করেন। ১৯৭৫সালে পযর্ন্ত তিনি ছিলেন দৈনিক পূর্বদেশের সাহিত্য সম্পাদক। ১৯৭৬সালের শেষ দিকে তিনি দৈনিক ‘ দেশ’ পত্রিকা সাহিত্য সম্পাদক পদে যোগদান করেন। সর্বশেষ তিনি যুগান্তরে কর্মরত ছিলেন। কবিতায় অসামান্য অবদানের স্মারক হিসেবে হেলাল হাফিজকে ২০১৩সালে বাংলা একাডেমি পুরুষ্কার দেওয়া হয়। এ ছাড়া ও তিনি পেয়েছেন যশোর সাহিত্য পরিষদ পুরুষ্কার(১৯৮৬), আবুল মনছুর আহমদ সাহিত্য পুরুষ্কার (১৯৮৭), নেএকোনা সাহিত্য পরিষদের কবি খালেদদার চৌধুরী পুরুষ্কার ও সম্মাননা। অকৃতদার এই কবি বতর্মানে রাজধানীনে বসবাস করেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

শুভ জন্ম দিন কবি হেলাল হাফিজ

আপডেটের সময়: ০৭:২৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩