Dhaka ১২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

সব ষড়যন্ত্র রুখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই: নওগাঁয় বিএনপি নেতা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৫৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ২২৪ সময় দেখুন
print news

সিজান সিদ্দিকী– বদলগাছী প্রতিনিধি◾

নওগাঁর বদলগাছীতে অনুষ্ঠিত বিএনপির রাজশাহী বিভাগীয় পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের পর্যালোচনা সভায় কেন্দ্রীয় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম বলেছেন, “সব ষড়যন্ত্র রুখে দিতে হলে জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া কোনো বিকল্প নেই।”

বৃহস্পতিবার দুপুরে বদলগাছী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, “ড. ইউনুসসহ সবাইকে বলছি, বিচার ও সংস্কারের নামে বছরের পর বছর পার করে দেওয়া যাবে না। দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। টুপ করে কাউকে বসিয়ে দেওয়ার সংস্কৃতি আর চলতে দেওয়া যায় না।”

আব্দুস সালাম আরও বলেন, “দেশকে বাঁচাতে হলে দরকার তারেক রহমান ও খালেদা জিয়ার মতো নেতৃত্ব। বিএনপি ক্ষমতায় গেলে আধিপত্যবাদ রোধ করে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড় করাতে পারবে।”

তিনি বলেন, “আমরা রাজনীতি করি জনগণের জন্য, ক্ষমতায় যেতেই চাই। কারণ ক্ষমতায় না গেলে দেশ ও সমাজে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। ৭ নভেম্বর জিয়াউর রহমান দায়িত্ব না নিলে দেশ ধ্বংস হয়ে যেত, আর ৯০-এর পর বেগম খালেদা জিয়া ক্ষমতায় না এলে নারীরা এত সুযোগ-সুবিধা পেত না।”

আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “মানুষ মনে করে বিএনপি হলো সৎ, ন্যায়নিষ্ঠ রাজনৈতিক শক্তি। কিছু বিচ্ছিন্ন ব্যতিক্রম থাকলেও আমরা সেসবের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। সততা ও আদর্শ দিয়েই মানুষের মন জয় করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।

এ সময় আরও বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন, কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু, নওগাঁ জেলা আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশসহ রাজশাহী বিভাগের নেতাকর্মীরা।

সভায় বক্তারা নির্বাচনের দাবিতে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার ওপর জোর দেন এবং সরকারবিরোধী আন্দোলনে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

সব ষড়যন্ত্র রুখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই: নওগাঁয় বিএনপি নেতা

আপডেটের সময়: ০৫:৫৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫