Dhaka ১১:৪১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

সাতক্ষীরায় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উপলক্ষে ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • মোঃ ফয়জুর রহমান
  • আপডেটের সময়: ০৮:৩৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • ৪৫৬ সময় দেখুন
print news

মোঃ ফয়জুর রহমান,
সাতক্ষীরা (সদর) প্রতিনিধিঃ
বুধবার (১৮ অক্টোবর) সকালে সাতক্ষীরা বাঁকাল মাধ্যমিক বিদ্যালে ইতিবাচক ডিজিটাল মানসিকতা সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়ার প্রয়াসে সময়োপযোগী কার্যধারা ছাত্র ছাত্রীদের মধ্যে অব্যাহত রেখেছে সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিম। এ সময় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন শেখ মাহবুবুল হক পরিচালক সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিম, মোঃ মাহফুজ আহমেদ (মেন্টর), মাহিয়া ইয়াসমিন ( ম্যানেেজমেন্ট বিভাগ,লিডার উইমানস সার্ভিস), মোঃ আব্দুর রহমান (লিডার, ফিল্ড অরগানাইজেশন) মোঃ নাঈমুর রহমান ( ব্যক্তিগত সহকারী পরিচালক পরিষদ) মোঃ শাজাহান কবির ( ফিল্ড অরগানাইজেশন) মোঃ সিফাত হোসেন( সদস্য) মোঃ শামিম রেজা (সদস্য), শাহনাজ পারভিন ( সদস্য উইমানস উইং) মোঃ ইফতি জামিল( সদস্য)।

এ সময় বক্তরা বলেন,বর্তমান তথ্য প্রযুক্তির উৎকর্ষের ধারায় আলোর নিচে অন্ধকারের ন্যায় একটি আশঙ্কাজনক অধ্যায় হচ্ছে সাইবার অপরাধী কর্তৃক কিশোর/কিশোরীদের সহজ শিকারে পরিনত হওয়া। স্কুল, কলেজ, মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত তথ্য প্রকাশ, প্রতারকের মিথ্যা প্রলোভনে পড়ে মোবাইল ব্যাংকিং এর তথ্য প্রকাশ, অন্যের পোস্টে নেতিবাচক কমেন্টস, অপরিচিত আইডি এর সাথে বন্ধুত্ব, কোন পোস্টের সঠিকতা যাচাই না করে সেটা শেয়ার করা, ভিডিও কন্টেন্ট বানিয়ে নিজেকে ভাইরাল করার অসুস্থ প্রতিযোগিতা, কৌতুহল বশত্ঃ বিভিন্ন অ্যাপস ব্যবহার ইত্যাদি ‘ডিজিটাল এ্যাক্টিভিটিস’ সম্পন্ন করে থাকে।

ফলশ্রুতিতে এ সকল কোমলমতি শিক্ষার্থীরা সাইবার অপরাধীদের তীক্ষ্ণ থাবায় নিষ্পেষিত হয় এবং শিক্ষার্থীদের পারিবারিক ও সামাজিক জীবন বিষাদময় হয়ে ওঠে। শিক্ষার্থীরা যাতে সাইবার দুনিয়ার এ সকল ডিজিটাল ফাদেঁ আর পা না বাড়ায় সেই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিম অত্র জেলার বিভিন্ন থানার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উল্লিখিত বিষয়ে প্রচারনা কার্য্যক্রম অব্যাহত রেখেছে। ডিজিটাল ক্ষেত্রে সচেতনতামূলক এই প্রচারনায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। প্রযুক্তি সচেতন নতুন একটি প্রজন্ম সৃষ্টির অভিপ্রায়ে কাজ করে যাচ্ছে সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিম।

মোবাইলে অপরিচিত নম্বর থেকে কল করলে আপনার যেকোনো ডিজিটাল তথ্য প্রদান করা থেকে বিরত থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পর্শকাতর যেকোন বিষয়ে পোস্ট করা বা কোনো পোস্টে কমেন্টস বা লাইক দেওয়ার পূর্বে ভালো করে এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে হবে। ডিজিটাল জগতে সকলকে সচেতন হতে হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

সাতক্ষীরায় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উপলক্ষে ক্যাম্পেইন অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৮:৩৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩