Dhaka ০২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬ সুনামগঞ্জের জগন্নাথপুরে সেলিম হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন পঞ্চগড় থেকে গ্রেফতার চিকিৎসাকেন্দ্রে ‘স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় চিকিৎসাসেবা না দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ লাখ টাকার অবৈধ সার জব্দ, চালক ও হেলপারকে জরিমানা দায়িত্বশীলদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত

আজ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাস বদলে দেওয়া ৩৬ জুলাই উদযাপন করছে দেশ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ১৯৮ সময় দেখুন
print news

◼️আরিফুর রহমান– লক্ষ্মীপুর সদর

আজ ৫ আগস্ট, বাংলাদেশের ইতিহাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হচ্ছে। ঠিক এক বছর আগে ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার এক মাসব্যাপী টানা আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হন এবং সামরিক বিমানে দেশত্যাগ করেন। এই ঘটনার মধ্য দিয়ে তাঁর দীর্ঘ শাসনের অবসান ঘটে। ইতিহাসে এ দিনটি ‘৩৬ জুলাই’ নামে পরিচিত হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই দিনটিকে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে জাতীয় কর্মসূচি পালন করছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছিল ‘মার্চ টু ঢাকা’ আন্দোলনের চূড়ান্ত দিন, যেখানে লাখো মানুষ ঢাকামুখী যাত্রায় অংশ নেয়। সেদিন দুপুরে শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে ঢাকার রাজপথে নেমে আসে জনস্রোত। গণভবন, সংসদ ভবনসহ আশপাশের সরকারি এলাকাগুলো ভরে যায় উল্লাসে মেতে ওঠা ছাত্র-জনতায়। শেখ হাসিনার ক্ষমতা চ্যুতির এই ঐতিহাসিক মুহূর্তে রাজপথে দাঁড়িয়ে জয়ধ্বনি দেন সাধারণ মানুষ। গত বছরের জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারি চাকরিতে কোটা বহালের প্রতিবাদে আন্দোলন শুরু হয়। “কোটা না, মেধা চাই” স্লোগানে শুরু হওয়া এই আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের সমর্থকদের দমন-পীড়নের ফলে প্রাণহানি ঘটে। ১৬ জুলাই রংপুরে আবু সাঈদসহ সারাদেশে বেশ কিছু আন্দোলনকারী নিহত হলে আন্দোলন আরও বেগ পায়। এরপর ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে দেশজুড়ে, যার ফলে শত শত মানুষ প্রাণ হারায়। আন্দোলন একটি দফা— শেখ হাসিনার পদত্যাগ—কে কেন্দ্র করে ‘জুলাই বিস্ফোরণে’ রূপ নেয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতিসংঘের মানবাধিকার কমিশন (OHCHR) থেকে প্রকাশিত এক ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে বলা হয়, জুলাই-আগস্টের সহিংসতায় ১১৮ শিশুসহ ১,৪০০ জন নিহত হন এবং প্রায় ১২ হাজার মানুষ আহত হন। শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার এসব ঘটনাকে কেন্দ্র করেই আজকের দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে আজ বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। দেশের রাজনৈতিক দলগুলোও দিবসটি ঘিরে বিভিন্ন কর্মসূচি পালন করছে। প্রথমবারের মতো এই দিনটি জাতীয়ভাবে পালিত হচ্ছে এবং এ উপলক্ষে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি পর্যায়ে দিবসটি স্মরণে নেয়া হয়েছে নানা আয়োজন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি

আজ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাস বদলে দেওয়া ৩৬ জুলাই উদযাপন করছে দেশ

আপডেটের সময়: ০৯:৪৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫