মো:সাদেকুল ইসলাম,লালমনিরহাট প্রতিনিধি: আদিতমারীতে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি শিশুদের সুরক্ষা নিশ্চিত করি।
বুধবার বিকাল চার ঘটিকায় সাপটিবাড়ি ডিগ্রী কলেজ হলরুমে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও এর আয়োজনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার নূরে আলম সিদ্দিকী। বিশেষ অতিথি ডা: স্বপন চন্দ্র সরকার উপজেলা প্রাণিসম্পদ অফিসার আদিতমারী।বিমল কুমার রায় সহকারী অধ্যাপক বাংলা বিভাগ সাপটিবাড়ি ডিগ্রী কলেজ। খাতিবুর রহমান এপিসি ই এস ডিও প্রধান কার্যালয়।সভাপতিত্ব করেন অধ্যক্ষ সুদান চন্দ্র রায় সাপটিবাড়ি ডিগ্রী কলেজ। তামাক বিরোধী বক্তারা বলেন তামাক চাষের বিকল্প ফসল খুঁজে বের করতে হবে। তামাক হল বিষবৃক্ষ এই বিষ বৃক্ষ পরিহার করতে হবে। আলোচনা সভায় বক্তারা বলেন যারা তামাক চাষ থেকে বিরত তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা করতে হবে।
প্রতিবেদকের নাম 




















