Dhaka ০১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বগুড়ায় জলাবদ্ধতার প্রতিবাদে মহাসড়ক অবরোধ নরসিংদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে কৃষক দলের প্রস্তুতি সভা নরসিংদীতে ২ মাসের নবজাতকের পা ভাঙার অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল বর্বরতা নরসিংদীর মাদকের আস্তানায় র‍্যাবের অভিযান: অস্ত্র ও ককটেল উদ্ধার সুনামগঞ্জে ২৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক বগুড়ার কাহালুতে জলাবদ্ধতা, জনদুর্ভোগ কমাতে সরাসরি মাঠে ইউএনও বগুড়া শহরে মাদকবিরোধী অভিযান: ১০ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড নরসিংদীতে টানা বর্ষণে লাখো মানুষ পানিবন্দি, দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু কক্সবাজারের রামুতে অস্ত্র ও ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আপনারাই পারেন বাংলাদেশকে একটি চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত, দখলদারমুক্ত, আধুনিক, মানবিক রাষ্ট্রহিসেবে গড়ে তুলতে- মাওলানা রফিকুল ইসলাম খান

print news

মো:সাদমান সাকিব,জেলা প্রতিনিধি,সিরাজগঞ্জ: মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল ৩ টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ও সলঙ্গা থানা ভাতৃশিবিরের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও প্রীতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে উপজেলা জামায়াত আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাজাহান আলীর সভাপতিত্বে উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আ: বারীর সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী ও প্রীতি সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত হয়।

‘শহীদ পরিবারের ন্যূনতম একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে’ উল্লেখ করে রফিকুল ইসলাম খান বলেন, ‘জুলাই অভ্যুত্থানে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, হাজার হাজার মানুষ চোখ হারিয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, সারা জীবনের জন্য পঙ্গু হয়েছে, এই শহীদ আহত মানুষের পারিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য। শহীদেরা জীবন দিয়ে আমাদেরকে একটি ফ্যাসিবাদ মুক্ত স্বাধীন দেশ উপহার দিয়েছেন। যাদের কারণে আমরা দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ লাভ করছি। পুরস্কারের স্বীকৃতি স্বরূপ তাদের পরিবার থেকে নূন্যতম একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে। আহত মানুষদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।’

তিনি অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা ইচ্ছা করে সরকারে বসেননি, বাংলার ছাত্র জনতা আপনাদেরকে সরকারে বসিয়েছে। আপনারা দেশের প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিবেন। যাতে করে বাংলার জমিনে নতুন করে ফ্যাসিবাদ কায়েম না হয়, ফাসিবাদী স্টাইলে আর কোনো নির্বাচন না হয়।’

রফিকুল ইসলাম খান সাবেক শিবির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘বাংলার জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে নিজের মেধা যোগ্যতার প্রমাণ দিয়ে দেশ পরিচালনার কাজে নিজেদেরকে নিয়োজিত করতে হবে। আপনারাই পারেন বাংলাদেশকে একটি চাঁদাবাজমুক্ত দুর্নীতিমুক্ত, দখলদারমুক্ত স্বনির্ভর, আধুনিক, মানবিক, কল্যাণকর রাষ্ট্রহিসেবে গড়ে তুলতে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা: আব্দুস সামাদ, জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদ উদ্দিন, উপজেলা জামায়াত সেক্রেটারি মো: খাইরুল ইসলাম, সালঙ্গা থানা আমির রাশেদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ সিরাজী, ছাত্রশিবিরের সিরাজগঞ্জ জেলা সভাপতি আলহাজ উদ্দিন, শিবিরের সাবেক জেলা সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি সোলাইমান হোসেনসহ স্থানীয় নেতারা।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

আপনারাই পারেন বাংলাদেশকে একটি চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত, দখলদারমুক্ত, আধুনিক, মানবিক রাষ্ট্রহিসেবে গড়ে তুলতে- মাওলানা রফিকুল ইসলাম খান

আপডেটের সময়: ০৭:৩২:২৯ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫