কক্সবাজার প্রতিনিধি:২৭ নভেম্বর (সোমবার) কক্সবাজারের টেকনাফ পৌরসভার শাপলা চত্বর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক দুপুর ১২:৩০ ঘটিকার সময় সিএনজি গাড়ী তল্লাশী করে (২৪ হাজার পিস ইয়াবাসহ) এক ব্যক্তিকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে উখিয়া- টেকনাফের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ রাসেল বলেন, সিএনজি গাড়ীতে যাত্রী সেজে ইয়াবা পাচার কালে টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে (সিএনজি) তল্লাশী করে (২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট’সহ) মোঃ ইরফান (২০) নামে এক এক যুবককে আটক করা হয়েছে ।
তিনি আরও বলেন , সোমবার (২৭ই নভেম্বর) দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকার সময় টেকনাফ পৌরসভার শাপলা চত্তরস্হ ষ্টেশন থেকে মোঃ ইরফান (২০) নামে এক যুবক সিএনজি যুগে যাত্রী সেজে (কক্সবাজার—থ—১১—৪৫০১) গাড়ীতে করে ইয়াবার চালান নিয়ে আসতে পারে বলে টেকনাফ মডেল থানা পুলিশের কাছে খবর আসে । তারই পরিপ্রেক্ষিতে উক্ত গোপন সংবাদের উপর ভিত্তি করে টেকনাফ মডেল থানা পুলিশ তাৎক্ষনিক ঐ (সিএনজি)-কে চিহ্নিত করে তল্লাশী করে, তল্লাশীর এক পর্যায়ে উক্ত সিএনজি গাড়ী থেকে ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে এবং সাথে থাকা ঐ যুবক কে আটক করে পুলিশ ।
তথ্য সূত্রে জানা গেছে , আটক হওয়া ঐ ব্যক্তি কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাংলা বাজারের মোঃ মনজুর আলমের ছেলে মোঃ ইরফান (২০)।
আটককৃত ঐ ব্যক্তি থেকে পাওয়া তথ্য মতে জানা যায় , উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলো পার্শ্ববতী দেশ মায়ানমার সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে যাত্রী সেজে (সিএনজি) যুগে নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া-টেকনাফ মডেল থানা পুলিশ সুপার (সার্কেল) মোঃ রাসেল বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
লুৎফুর রহমান কাজল 




















