Dhaka ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল: গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন সুনামগঞ্জ জেলা বিএনপির নেতা ব্যারিস্টার আবিদুল হক নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসী সাখাওয়াতসহ গ্রেফতার ২৮ নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন

ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল: গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

57 / 100 SEO Score
print news

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে ‘অদম্য জুলাই’ শীর্ষক বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঠাকুরগাঁও শহর ও জেলা শাখা যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মিছিলটি। এ সময় সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মোঃ সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যক্ষ শাহজালাল জুয়েল।

এছাড়াও কর্মসূচিতে ছাত্রশিবিরের ঠাকুরগাঁও শহর ও জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে গণহত্যার সঙ্গে যুক্ত প্রতিটি অপরাধীর দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে এবং গণভোটের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল: গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল: গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

আপডেটের সময়: ০৬:২১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬