Dhaka ০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বগুড়ায় জলাবদ্ধতার প্রতিবাদে মহাসড়ক অবরোধ নরসিংদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে কৃষক দলের প্রস্তুতি সভা নরসিংদীতে ২ মাসের নবজাতকের পা ভাঙার অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল বর্বরতা নরসিংদীর মাদকের আস্তানায় র‍্যাবের অভিযান: অস্ত্র ও ককটেল উদ্ধার সুনামগঞ্জে ২৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক বগুড়ার কাহালুতে জলাবদ্ধতা, জনদুর্ভোগ কমাতে সরাসরি মাঠে ইউএনও বগুড়া শহরে মাদকবিরোধী অভিযান: ১০ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড নরসিংদীতে টানা বর্ষণে লাখো মানুষ পানিবন্দি, দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু কক্সবাজারের রামুতে অস্ত্র ও ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

পটুয়াখালীর কলাপাড়ায় নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগে মাধ্যমিকের প্রধান শিক্ষক সহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • ৬৭১ সময় দেখুন
print news

মোঃ শাকিল খান,পটুয়াখালী সংবাদদাতাঃ পটুয়াখালীর কলাপাড়ায় নিয়োগ সংক্রান্ত গুরুতর অনিয়মের অভিযোগে পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ৬ জনের বিরুদ্ধে নালিশি মামলা আমলে নিয়ে ওসি, কলাপাড়াকে এজাহার গন্যে আইনী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (২১ জানুয়ারী) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা’র নালিশি মামলা দায়েরের পর কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের আদালত এ আদেশ প্রদান করেন। আদালতের বেঞ্চ সহকারী মোঃ কাইয়ুম এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলায় পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ বশির আহম্মেদ (৫৭), প্রধান শিক্ষক মোঃ আলম হোসেন (৫৫), সহকারী প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন (৪৫), মোঃ শাহিন হাওলাদার (৪২), মোঃ হাসান (৪০), মোঃ সাইদুর রহমান (৩৫) সহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, পূর্ব মধূখালী মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহায়ক, আয়া ও পরিছন্নতা কর্মীর পদ খালী হওয়ায় নিয়োগের জন্য আসামীরা তাহাদের মনগড়া বিজ্ঞপ্তি দিয়া বাদীর অগোচরে বিগত ২১ অক্টোবর ২০২৩ তারিখ লিখিত পরীক্ষা গ্রহণ করেন। পরে ২১ ডিসেম্বর দুপুর অনুমান ১২:০০ ঘটিকার সময় উপরোল্লিখিত আসামীরা সহ অজ্ঞাতনামা ৪/৫ জন আসামী মাধ্যমিক শিক্ষা অফিসে প্রবেশ করে উল্লেখিত নিয়োগ পরীক্ষায় জাল জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে তৈরীকৃত ফলাফল ও রেজুলেশনে বাদীকে স্বাক্ষর করতে বললে বাদী স্বাক্ষর করিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে আসামীরা অপরাধ জনক বিশ্বাস ভঙ্গ করে জাল নিয়োগপত্র সৃজন করে পূর্ব মধূখালী মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী, আয়া, পরিছন্নতাকর্মী নিয়োগ প্রদান করেন।

কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহম্মেদ জানান, মামলার বিষয়ে জেনেছি। আদালতের আদেশ পেয়ে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

পটুয়াখালীর কলাপাড়ায় নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগে মাধ্যমিকের প্রধান শিক্ষক সহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের

আপডেটের সময়: ০৭:৪৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪