Dhaka ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বগুড়ায় জলাবদ্ধতার প্রতিবাদে মহাসড়ক অবরোধ নরসিংদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে কৃষক দলের প্রস্তুতি সভা নরসিংদীতে ২ মাসের নবজাতকের পা ভাঙার অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল বর্বরতা নরসিংদীর মাদকের আস্তানায় র‍্যাবের অভিযান: অস্ত্র ও ককটেল উদ্ধার সুনামগঞ্জে ২৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক বগুড়ার কাহালুতে জলাবদ্ধতা, জনদুর্ভোগ কমাতে সরাসরি মাঠে ইউএনও বগুড়া শহরে মাদকবিরোধী অভিযান: ১০ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড নরসিংদীতে টানা বর্ষণে লাখো মানুষ পানিবন্দি, দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু কক্সবাজারের রামুতে অস্ত্র ও ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

পদত্যাগ নিয়ে বিভ্রান্তি না ছাড়ানো আহবান -রাষ্ট্রপতির

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • ২৩৫ সময় দেখুন
print news

মোঃ রেজাউল করিম,
ক্রাইম ইনভেস্টিগেটর,বাংলাদেশে: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, দেশ ছেড়ে চলে যাওয়া, সংসদ ভেঙে দেয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (২১ অক্টোবর) এ বক্তব্যের বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বিবৃতি দেয়া হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি ইতোমধ্যেই মীমাংসিত হয়েছে এবং এ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

তিনি সতর্ক করেছেন, এ ধরনের প্রচারণা বর্তমান অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল ও বিব্রত করতে পারে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে কিছু গণমাধ্যমে ভুল তথ্য প্রচারিত হয়েছে, যা জন সাধারণের মনে বিভ্রান্তির সৃষ্টি করেছে,বলে তিনি মনে করছেন।

রাষ্ট্রপতি স্পষ্ট করেছেন, প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ ভাঙা এবং অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৮ আগস্ট, ২০২৪ইল তারিখে স্পেশাল রেফারেন্স নং-০১/২০২৪-এর আদেশে ইতোমধ্যে সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগ এই মতামত প্রদান করেছে।

মীমাংসিত এ বিষয় নিয়ে নতুন করে বিতর্ক তৈরি না করতে এবং সরকারের কার্যক্রমে বিঘ্ন না ঘটাতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।

সোমবার ২১ অক্টোবর রাষ্ট্রপতির কার্যালয়ের উপপ্রেস সচিব জনাব, শিপলু জামানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

পদত্যাগ নিয়ে বিভ্রান্তি না ছাড়ানো আহবান -রাষ্ট্রপতির

আপডেটের সময়: ১০:২৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪