
মোঃ জসিম,দিনাজপুর জেলা প্রতিনিধি: আজকে বাদ জোহর জুমার নামাজের পর বিরল আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বিরল উপজেলা শাখার উদ্যোগে ফিলিস্তিনি মুসলমানদের উপর ইজরাইলি গন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিরল আইলে হাদীস জামে মসজিদ থেকে রেলিটি বের হয়ে বিরল পৌরসভা প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এসে বকুলতলা মোড়ে রেলিটি থামে। এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন আহলে হাদিস মসজিদের এবং বিরল উপজেলা সর্বস্তরের জনসাধারণ। এ সময় বক্তারা বলেন শিশু নারী হত্যা বন্ধ কর। এই হত্যাকারীদের উপর নিন্দা জানিয়ে সমাবেশটি শেষ হয়।
প্রতিবেদকের নাম 


























