Dhaka ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বগুড়ায় জলাবদ্ধতার প্রতিবাদে মহাসড়ক অবরোধ নরসিংদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে কৃষক দলের প্রস্তুতি সভা নরসিংদীতে ২ মাসের নবজাতকের পা ভাঙার অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল বর্বরতা নরসিংদীর মাদকের আস্তানায় র‍্যাবের অভিযান: অস্ত্র ও ককটেল উদ্ধার সুনামগঞ্জে ২৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক বগুড়ার কাহালুতে জলাবদ্ধতা, জনদুর্ভোগ কমাতে সরাসরি মাঠে ইউএনও বগুড়া শহরে মাদকবিরোধী অভিযান: ১০ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড নরসিংদীতে টানা বর্ষণে লাখো মানুষ পানিবন্দি, দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু কক্সবাজারের রামুতে অস্ত্র ও ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মির্জাগঞ্জে সৎ মায় ও চাচার নির্যাতনের শিকার মাদরাসা ছাত্র

  • আব্দুল ওয়াদুদ
  • আপডেটের সময়: ০১:১৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • ৩৪৮ সময় দেখুন
print news

আব্দুল ওয়াদুদ,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে সৎ মা ও চাচার পাশবিক নির্যাতনের শিকার হয়ে জুবায়ের (১৫) নামে ৮ম শ্রেণি পড়ুয়া এক মাদরাসা ছাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
জুবায়ের উপজেলার উত্তর সুবিদখালী গ্রামের শফিক হোসেন মামুন মোল্লার ১ম স্ত্রীর ছেলে।সে সুবিদখালী দারুসসুন্নাত ফাজিল মাদরাসার ৮ম শ্রেণি এবং ২৬ পারা কুরআনের হাফেজ পড়ুয়া একজন ছাত্র।
গত শনিবার (২১ অক্টোবার) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এঘটনা ঘটে। নির্মম নির্যাতনের বর্ননা দিয়ে জুবায়ের বলেন, ছোট রেখে মা অন্যত্রে বিবাহ করলে, বাবাও কিছুদিন পর ২য় বিবাহ করে। ছোট বেলা থেকেই সৎ মা কারনে আকারে আমাকে মারধর করতো। আমাকে দেখলে নাকী তার শরীরে জ্বালা হয়। ওইদিন মাদরাসা থেকে বাড়ি গেলে চুরির অপবাদ দিয়ে বাবার চোখের সামনে সৎ মা মিতু ও চাচা সাইফুল লাঠি দিয়ে আমাকে এলোপাতাড়ি পিটাতে থাকে, গলা চেপে ধরে ও বুকের ওপর লাথি মারে আর বলতে থাকে তোকে মেরেই ফেলব। এসব আমার বাবা দাড়িয়ে দাড়িয়ে দেখে। পরে চেতনানাশক ঔষধ খাইয়ে একটি ঘরে তালাবদ্ধ করে রাখে। সকালে জ্ঞান আসলে টয়লেটে যাবার কথা বলে পালিয়ে এসে আমার আত্মীয় স্বজনের মাধ্যমে থানায় গেলে তারা চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
চাচা সাইফুলের কাছে জানতে চাইলে বলেন, চুরি করেছে তাই শাসন করেছি।
জুবায়ের বাবা বলেন, যারা বেশি ভালোবাসে তারাই শাসন করে, একটু মারাটা বেশি হয়েছে।
এবিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান জানান, ছেলেটি আহত অবস্থায় থানায় আসলে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তার খোঁজ খবর নেওয়ার জন্য রাতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

মির্জাগঞ্জে সৎ মায় ও চাচার নির্যাতনের শিকার মাদরাসা ছাত্র

আপডেটের সময়: ০১:১৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩