মোঃ আজিমুল ইসলাম নিরব,উপজেলা প্রতিনিধি ডিমলা:নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের নাউতারা নিজপাড়া (সোনামনিরডাঙ্গা হতে নটাবাড়ী ) যাওয়া সড়কের পাশের সরকারি জমিতে টিনের বেড়া দিয়ে পাশের জমিতে স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে ঐ এলাকার স্হায়ী বাসিন্দা খালিশা জাপানি ব্যাপারিতলা আলিম মাদ্রাসার এবতেদায়ী বিভাগের (অবসারপ্রাপ্ত) প্রধান শিক্ষক, মোঃ ময়েজ উদ্দিন (মৌলভীর) বিরুদ্ধে।
স্থানীয়রা দৈনিক ক্রাইম তালাশ প্রতিনিধিকে জানান, টিনের বেড়া সরকারি জমির রাস্তায় হওয়ায় প্রতিদিন সেখানে ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। তারই পরিপ্রেক্ষিতে গত ২৫ শে ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনার শিকার হন ৬ নং নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আশিক ইমতিয়াজ মোরশেদ মনির (ভগ্নিপতি) ৬ নং নাউতারা ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন অনিক এর বাবা মোঃ জাবেদ আলী মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দুর্ঘটনার শিকার জবেদ আলী কথা বলতে না পারায় তিনি কলমে লিখে দেন যে টিনের বেড়া রাস্তা বরাবর হওয়ায় স্হাপনা নির্মানকারী ওই বাসার মালিক ময়েজ উদ্দিন মৌলভী বাসা থেকে বের হয়ে রাস্তা উঠার সময় টিনের বেড়ার কারণে আমাকে দেখতে না পাওয়ায় আকস্মিত সড়ক দুর্ঘটনার শিকার হই। আজ ২ মার্চ আমার ব্রেইন অপারেশন করা হবে সকালে আমার জন্য দোয়া করবেন।
প্রতিবেদকের নাম 




















