Dhaka ০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

রৌমারীতে বই চুরির মামলায় একাডেমিক সুপারভাইজার আটক

print news

সাহের আলী,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে বই চুরির মামলায় একাডেমিক সুপারভাইজার মোক্তার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে উপজেলা চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।তথ্যটি সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লৎফর রহমান।গ্রেফতারকৃত মোক্তার হোসেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার শ্রীনগর গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র। তিনি রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হিসেবে কর্মরত রয়েছেন।
জানা গেছে, ২০২৫ সালের ২২ জানুয়ারি রাতে শেরপুর সদর উপজেলায় ট্রাকভর্তি বই জব্দ করে শেরপুর থানা পুলিশ। সেখানে ২০২৫ সালে সরকারিভাবে বিতরণের জন্য বরাদ্দকৃত মাধ্যমিক পর্যায়ের অষ্টম, নবম ও ১০ম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের ৯ হাজার বই ছিল।বইগুলো রৌমারী উপজেলা মাধ্যমিক অফিসের বলে জানায় পুলিশ। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে গত ২৩ জানুয়ারি শেরপুর সদর থানায় মামলায় দায়ের করেন পুলিশ। এ মামলার রিকুইজিশন পেয়ে বৃহস্পতিবার বিকেলে রৌমারী থানাপুলিশ তাকে গ্রেফতারকরে।রৌমারী থানার ওসি লৎফর রহমান বলেন, শেরপুর সদর থানায় দায়েরকৃত বই চুরির মামলার তদন্তকারী কর্মকর্তা এসে আমাদের পুলিশের সহযোগিতায় রিকুইজিশন পেয়ে বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজারকে গ্রেফতার করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আটককৃত আসামিকে শেরপুর সদর থানায় নিয়ে যান।কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) শামসুল আলম জানান, বই চুরির ঘটনার মামলায় তাকে আটক করেছে পুলিশ। এ তথ্য উপজেলা মাধ্যমিক কর্মকর্তার মাধ্যমে জানতে পেরেছি।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

রৌমারীতে বই চুরির মামলায় একাডেমিক সুপারভাইজার আটক

আপডেটের সময়: ১০:১৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫