Dhaka ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বগুড়ায় জলাবদ্ধতার প্রতিবাদে মহাসড়ক অবরোধ নরসিংদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে কৃষক দলের প্রস্তুতি সভা নরসিংদীতে ২ মাসের নবজাতকের পা ভাঙার অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল বর্বরতা নরসিংদীর মাদকের আস্তানায় র‍্যাবের অভিযান: অস্ত্র ও ককটেল উদ্ধার সুনামগঞ্জে ২৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক বগুড়ার কাহালুতে জলাবদ্ধতা, জনদুর্ভোগ কমাতে সরাসরি মাঠে ইউএনও বগুড়া শহরে মাদকবিরোধী অভিযান: ১০ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড নরসিংদীতে টানা বর্ষণে লাখো মানুষ পানিবন্দি, দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু কক্সবাজারের রামুতে অস্ত্র ও ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

রৌমারীর জিঞ্জিরাম নদীতে ৫ কিলোমিটার জুড়ে কুচুরিপানা, নৌ’ চলাচল বন্ধ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৪৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • ১৯৭ সময় দেখুন
print news

মােঃ সাহের আলী,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার জিঞ্জিরাম নদীতে কচুরিপানায় ভরে যাওয়ায় নৌকা চলাচল ব্যাহত হচ্ছে। চর বোয়ালমারী জিঞ্জিরাম নদীর প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে এই কচুরিপানার জট সৃষ্টি হয়েছে। এতে সহজে লগি ও বইঠা বাইতে পারছেন না নৌকার মাঝিরা। বুধবার জিঞ্জিরাম নদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উজান থেকে ভারতীয় পাহাড়ি ঢলের সাথে কুচুরিপানা নেমে আসে এই নদীতে। নদীর স্রোত না থাকায় আটকে যায় কুচুরিপানা এবং সেই সাথে অতিরিক্ত কচুরিপানা জন্মেছে। কোথাও কোথাও কচুরিপানার সাথে ময়লা ও আবর্জনা আটকে নৌকার স্বাভাবিক চলাচলের ব্যাহত সৃষ্টি হয়েছে। নৌকার মাঝিরা বহু কষ্টে খেয়া পারাপার করলেও বর্তামানে বন্ধ রয়েছে। মাঝিদের সঙ্গে যাত্রীরাও বইঠা বেয়ে কচুরিপানার জট ছাড়ানোর চেষ্টা চালাচ্ছেন। মালবাহী নৌকা মাঝে মধ্যে নদীর মাঝে আটকে যাচ্ছে। এ ছাড়া পাড়ের কাছে কচুরিপানা বেশি হওয়ায় মালবাহী নৌকা কিনারে ভিড়তে পারছে না। এতে যাত্রীদের পাশাপাশি ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়ছেন। স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত ফসল জমি থেকে বাড়িতে নিতে পারছেন না। বাড়ির সামনেই নৌকা ঘাট ও নিজস্ব নৌকা থাকা সত্বেও কুচুরিপানার কারনে পারাপার হতে পারছেন না। প্রায় দুই কিলোমিটার রাস্তা পায়ে হেটে একটি বাঁশের সাঁকো দিয়ে পার হতে হচ্ছে তাদের। এতে কৃষকদের অতিরিক্ত শ্রমিক খরচ বহন করতে হচ্ছে। অপরদিকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এর থেকে পরিত্রান চায় এলাকাবাসি। উপজেলার শৌলমারী ইউনিয়নের চর রোয়ালমারী, বাগেরহাট, কাউয়ারচর. ডাঙ্গুয়াপাড়া এলাকায় এ সমস্যা বেশি।
যাত্রী কামাল হোসেন ও ব্যবসায়ী আজিবর রহমান জানান, নদীতে খেয়া পারাপার হতে অনেক সময় লাগে। একদিকে কনকনে শীত, অপর দিকে কচুরিপানার জন্য চলাচল বিঘ্ন হচ্ছে।কৃষক জয়েদ আলী জানান, আমাদের জমির ফসল অনেকদুর ঘুরে বাশের পুল (সাঁকো) দিয়ে আনা নেওয়া করি। আমরা এলাকাবাসি খুব কষ্ট করছি। স্থানীয় জনপ্রতিনিধিরা দেখেও না দেখার ভ্যান করে। কুচুরিপানাগুলো সরিয়ে দেওয়া জরুরি। আমরা এই কষ্ট থেকে রেহাই চাই।
শৌলমারী ইউপি সদস্য জাকির হোসেন জানান, নদীতে কুচুরিপানায় ভরে গিয়ে পারাপার বন্ধ হয়ে গেছে। বন্যা মৌসুম ছাড়া এগুলো সড়ানো সম্ভব না। তবে এলাকাবাসি অনেক কষ্টে আছে। কুড়িগ্রাম জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র রাকিবুল ইসলাম এর ব্যবহৃত মোবাইল ফোনে একাধীকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

কুড়িগ্রাম রৌমারী সীমান্তবর্তী এলাকা নতুন বাগেরহাট সংলগ্ন

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

রৌমারীর জিঞ্জিরাম নদীতে ৫ কিলোমিটার জুড়ে কুচুরিপানা, নৌ’ চলাচল বন্ধ

আপডেটের সময়: ০৩:৪৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫