Dhaka ০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭ সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী রক্ষায় মানববন্ধন: অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারার দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের বাড়িতে লাল চিহ্ন দেওয়ার হুঁশিয়ারি জেলা পুলিশের ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজগঞ্জের জামায়াত নেতা বুলবুল আহমাদ জুলাই অভ্যুত্থানে আহত আফজল হুসাইনের মানবসেবার স্বীকৃতি ও সরকারি চাকরির দাবি কালিয়াকৈরে উচ্ছেদ অভিযানের দুই বছর না পেরুতেই ফের বনভূমি দখল, উল্টো সাংবাদিকদের হুমকি বিএমএসএফ কক্সবাজার জেলা কমিটি গঠন: সভাপতি জসিম উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দীন নরসিংদীর পলাশে সরকারি সেবার মানোন্নয়নে জেলা প্রশাসকের বিশেষ দিকনির্দেশনা ঠাকুরগাঁওকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর উত্তরা পশ্চিম থানার অভিযান, ১১ আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেফতার ৬

র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের অভিযানে বন্দর থানা এলাকা হতে ৪৬ কেজি গাঁজা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার,কাভার্ডভ্যান জব্দ

  • মোঃ লিটন চৌধুরীর
  • আপডেটের সময়: ০৭:৩৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • ৪৭৫ সময় দেখুন
print news

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‌্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ’এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৯ অক্টোবর ২০২৩ ইং তারিখ রাত ০১.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর সাকিনস্থ রাফি ফিলিং স্টেশন এর সামনে চট্টগ্রাম টু ঢাকাগামী মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ৪৬ (ছেচল্লিশ) কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো পটুয়াখালী জেলার বাউফল থানাধীন চন্দ্রদ্বীপ গ্রামের আবুল বাশারের ছেলে মোঃ নুর ইসলাম (২১)।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ নুর ইসলাম (২১) পেশাদার মাদক ব্যবসায়ী। মোঃ নুর ইসলাম (২১) দীর্ঘদিন যাবৎ কাভার্ডভ্যানের ড্রাইভারের ছদ্মবেশ ধারণ করে কুমিল্লা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুন ও ডাকাতির রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের অভিযানে বন্দর থানা এলাকা হতে ৪৬ কেজি গাঁজা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার,কাভার্ডভ্যান জব্দ

আপডেটের সময়: ০৭:৩৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩