Dhaka ০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বগুড়ায় জলাবদ্ধতার প্রতিবাদে মহাসড়ক অবরোধ নরসিংদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে কৃষক দলের প্রস্তুতি সভা নরসিংদীতে ২ মাসের নবজাতকের পা ভাঙার অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল বর্বরতা নরসিংদীর মাদকের আস্তানায় র‍্যাবের অভিযান: অস্ত্র ও ককটেল উদ্ধার সুনামগঞ্জে ২৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক বগুড়ার কাহালুতে জলাবদ্ধতা, জনদুর্ভোগ কমাতে সরাসরি মাঠে ইউএনও বগুড়া শহরে মাদকবিরোধী অভিযান: ১০ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড নরসিংদীতে টানা বর্ষণে লাখো মানুষ পানিবন্দি, দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু কক্সবাজারের রামুতে অস্ত্র ও ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় বীমা কোম্পানির আড়ালে জমজমাট দেহ ব্যবসা

  • সাদেকুল ইসলাম
  • আপডেটের সময়: ০৯:৪৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • ৩৩১ সময় দেখুন
print news

মো: সাদেকুল ইসলাম,লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় এনআরবি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এর আড়ালে জমজমাট দেহ ব্যবসা দীর্ঘদিন থেকে চলে আসছে। উপজেলায় ইন্স্যুরেন্স কোম্পানির ব্যানার টাঙিয়ে অসামাজিক কার্যকলাপ ও মদরে আসর বসানোর অপরাধে যুবলীগ নেতাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা সদরের ভাদাই ইউনিয়নের মাস্টার পাড়ার একটি ভাড়া বাসা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন – উপজেলার পলাশী ইউনিয়নের টেপা পলাশী গ্রামের কফিল উদ্দিনের ছেলে মূলহোতা ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সম্পাদক এরশাদ হোসেন (৪২), একই ইউনিয়নের দেওডোবা গ্রামের এরশাদ আলীর স্ত্রী মাসুমা ইয়াসমিন (৩৫), বাওয়াইর চওড়া গ্রামের খৈমুদ্দিনের স্বামী পরিত্যাক্তা মেয়ে ফিরোজা বেগম (৪৫) ও ঢাকা গাজিপুরের চন্দ্রা এলাকার আকাশের স্ত্রী বর্ষা বেগম (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার চন্দনপাট গ্রামের মনসুর উদ্দিন উপজেলা সদরের মাস্টারপাড়া এলাকায় বাসা করে ভাড়া দেন।

যা তত্ত্বাবধান করেন তার বন্ধু পশ্চিম দৌলজোর দাখিল মাদরাসার শিক্ষক সিরাজুল ইসলাম। নির্জন এলাকার ৪ রুমের বাসাটি চলতি মাসে ভাড়া নেন মাসুমার স্বামী এরশাদ আলী।

সেখানে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আদিতমারী শাখা অফিস হিসেবে ব্যানার টাঙানো হয়। নামে ইন্স্যুরেন্স কোম্পানি হলেও ভেতরে চলত যুবলীগ নেতা এরশাদ হোসেনের নেতৃত্বে অসামাজিক কার্যকলাপ ও মদের আসর।
এমন সন্দেহে স্থানীয়রা পুলিশে খবর দিলে আদিতমারী থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে ওই বাড়িতে অভিযান চালিয়ে যুবলীগ নেতাসহ ও ৩জন নারীকে আটক করে। ইন্স্যুরেন্স অফিস হলেও সেখানে কার্যক্রমের কোনো নমুনা না পেলেও অসামাজিক কাজের নমুনা সংগ্রহ করেছে পুলিশ। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

ওই বাসার তত্ত্ববধায়ক মাদরাসা শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, তারা ইন্স্যুরেন্সের অফিস করতে পুরো বাসা ভাড়া নিয়েছিলেন মালিকের সঙ্গে ফোনে কথা বলে। তবে তাদের সঙ্গে কোনো চুক্তিপত্র হয়নি।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম বলেন, আটকদের সবাই ইতোপূর্ব থেকে অসামাজিক কাজে জড়িত ছিলেন। তারা ইন্স্যুরেন্স কোম্পানির ব্যানার লাগিয়ে নির্জন এ বাসা ভাড়া নিয়ে অসামাজিক কার্যক্রম চালাতেন। তদন্ত করে আটকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় বীমা কোম্পানির আড়ালে জমজমাট দেহ ব্যবসা

আপডেটের সময়: ০৯:৪৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪