Dhaka ০৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বগুড়ায় জলাবদ্ধতার প্রতিবাদে মহাসড়ক অবরোধ নরসিংদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে কৃষক দলের প্রস্তুতি সভা নরসিংদীতে ২ মাসের নবজাতকের পা ভাঙার অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল বর্বরতা নরসিংদীর মাদকের আস্তানায় র‍্যাবের অভিযান: অস্ত্র ও ককটেল উদ্ধার সুনামগঞ্জে ২৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক বগুড়ার কাহালুতে জলাবদ্ধতা, জনদুর্ভোগ কমাতে সরাসরি মাঠে ইউএনও বগুড়া শহরে মাদকবিরোধী অভিযান: ১০ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড নরসিংদীতে টানা বর্ষণে লাখো মানুষ পানিবন্দি, দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু কক্সবাজারের রামুতে অস্ত্র ও ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

লালমনিরহাট জেলার হাতীবান্ধায় সাংবাদিক সম্মেলন

print news

মো: সাদেকুল ইসলাম,লালমনিরহাট: লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন ভুঁইয়ার বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২ জুলাই) দুপুরে জেলার হাতীবান্ধা উপজেলার গেন্দুকুড়ি গ্রামে মোস্তাফিজুর রহমান সবুজ নামে এক ঠিকাদার এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। এর আগে গত ১৪ জুন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন ভুঁইয়া ও তার লোকজন ওই এলাকায় মোস্তাফিজুর রহমান সবুজের ভোগ দখলকৃত ৪৭ শতক জমি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে হামলা চালায় এমন অভিযোগ সবুজের।
এবিষয়ে মোস্তাফিজুর রহমান সবুজ আরো জানান, তিনি গত ১২ জুন ওই এলাকায় মিন্টু মিয়া নামে এক ব্যক্তির কাছে দলিল মূলে ৪৭ শতক জমি ক্রয় করেন। উক্ত জমি ক্রয় করতে ব্যর্থ হয়ে তার জ্যাঠাতো ভাই লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন ভুঁইয়া ও তার ভাই কাওছার মামুন ভুঁইয়াসহ তাদের লোকজন ১৪ জুন তার ভোগ দখলীয় জমি দখলের চেষ্টা করেন। এতে তারা বাধা দিলে তাদের উপর হামলা চালায় এমন অভিযোগ করেন সবুজ।
ঘটনার ১১ দিন পর উল্টো সবুজ ও তার পরিবারের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন এবং তার দুই ভাইকে গ্রেপ্তার করেন পুলিশ। এ ঘটনায় সবুজ থানায় মামলা দিলেও আজো পুলিশ সেই মামলা নথিভুক্ত করেনি।
এ বিষয়ে একাধিকবার যোগযোগ করা হলেও লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন ভুঁইয়ার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ভাই কাওছার মামুন ভুইয়া জানান, মোস্তাফিজুর রহমান সবুজ যে জমি ক্রয় করেছেন সেই জমিতে না গিয়ে আমাদের ভোগদখলীয় জমি দখলের চেষ্টা করছেন। আমার ও আমার ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সত্য নয়।
হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, পাল্টা-পাল্টি অভিযোগ হলেও যে অভিযোগটি আমলযোগ্য সেটা নথিভুক্ত করা হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

লালমনিরহাট জেলার হাতীবান্ধায় সাংবাদিক সম্মেলন

আপডেটের সময়: ০৬:৫৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪