Dhaka ০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বগুড়ায় জলাবদ্ধতার প্রতিবাদে মহাসড়ক অবরোধ নরসিংদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে কৃষক দলের প্রস্তুতি সভা নরসিংদীতে ২ মাসের নবজাতকের পা ভাঙার অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল বর্বরতা নরসিংদীর মাদকের আস্তানায় র‍্যাবের অভিযান: অস্ত্র ও ককটেল উদ্ধার সুনামগঞ্জে ২৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক বগুড়ার কাহালুতে জলাবদ্ধতা, জনদুর্ভোগ কমাতে সরাসরি মাঠে ইউএনও বগুড়া শহরে মাদকবিরোধী অভিযান: ১০ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড নরসিংদীতে টানা বর্ষণে লাখো মানুষ পানিবন্দি, দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু কক্সবাজারের রামুতে অস্ত্র ও ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনে আটক ১৩

  • সাদেকুল ইসলাম
  • আপডেটের সময়: ০৭:০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
  • ৩৬৫ সময় দেখুন
print news

মোঃ সাদেকুল ইসলাম,জেলা প্রতিনিধি,লালমনিরহাট:প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের অভিযোগে লালমনিরহাটে ১৩ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক
আটকরা হলেন, হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রামের আশিক সিদ্দিকী (২৫), একই উপজেলার জাওরানী গ্রামের পরঞ্জন রায় (৩০), নাজমুন নাহার (৩০), পূর্ব সারডুবি গ্রামের রবিউল ইসলাম (৩১), পার শেখ সুন্দর গ্রামের সাহেরা খাতুন (৩১), উত্তর জাওরানী গ্রামের লাভলী খাতুন (৩১), পাটগ্রাম উপজেলার রহিমপাড়া এলাকার আফরিন আক্তার (২৭), কালীগঞ্জ উপজেলার বৈরাতী গ্রামের রাফিয়া সুলতানা (২৭) রুদ্রেশ্বর গ্রামের খাদিজা খাতুন (৩০), আদিতমারী উপজেলার সরলখাঁ গ্রামের তৃপ্তী রানী (২৬), নামুড়ি গ্রামের সোহাগী বেগম (৩১), গোবর্দ্ধন গ্রামের মাহাবুবা রায়হানা (২৯) ও সদর উপজেলার আদর্শপাড়ার তুলি রানী রায় (২৯)।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, প্রাথমিক শিক্ষা অধিদফতরের অধীনে সহকারী শিক্ষক পদে নিয়োগে লিখিত পরীক্ষা জেলার বিভিন্ন কেন্দ্রে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময় কয়েকটি কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইসসহ নানা উপায়ে অসাদুপায় অবলম্বনের অভিযোগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ১৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় লিখিত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

বগুড়ায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনে আটক ১৩

আপডেটের সময়: ০৭:০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩